সুন্দরবন থেকে হরিণসহ ১০০ মৃত প্রাণী উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি
৩০ মে ২০২৪, ১৯:৫৩আপডেট : ৩০ মে ২০২৪, ১৯:৫৩

ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে সুন্দরবনে মারা যাওয়া হরিণসহ ১০০টি মৃত প্রাণীর দেহ উদ্ধার করা হয়েছে। গত পাঁচ দিনে সুন্দরবনের বিভিন্ন স্থান থেকে ৯৬টি হরিণ ও চারটি বন্য শূকরের মৃতদেহ উদ্ধার করা হয়। এ সময় আরও ১৮টি জীবিত হরিণ ও একটি অজগর উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মে) সন্ধ্যায় খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘূর্ণিঝড়ের সময় পানির তোড়ে সুন্দরবনের গহীনে চলে যাওয়ায় হরিণগুলো সাঁতরে উঁচু স্থানে আশ্রয় নিতে পারেনি। এ কারণে মারা যেতে পারে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে জোয়ারে সুন্দরবনে জোয়ারের উচ্চতা ছিল আট থেকে ১০ ফুট।

বনবিভাগের আরও ক্ষতির মধ্যে তিনি উল্লেখ করেন, টহল অফিসগুলোতে টিনের চালা, জানালা-দরজা, সোলার প্যানেল, ওয়ারলেস সিস্টেম ও অবকাঠামোর ক্ষতি হয়েছে। পূর্ব বন বিভাগের কটকা অভয়ারণ্যের অফিস ঘাটের জেটি ও পুকুর বঙ্গোপসাগর গর্ভে বিলীন হয়ে গেছে। দুবলা, কটকা, কচিখালি, বগিসহ বিভিন্ন বন~ অফিসসহ ২৫টি টহল ফাঁড়ির রান্নাঘরসহ অবকাঠামোর টিনের চালা উড়িয়ে নিয়ে গেছে।

তিনি আরও জানান, সুন্দরবনের ৮০টি মিঠাপানির উৎস পুকুরে ৮-১০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে লোনা পানিতে তলিয়ে যাওয়ায় বনকর্মীদের পাশাপাশি প্রাণীরাও সুপেয় পানির সংকটে পড়েছে।

/এফআর/
টাইমলাইন: ঘূর্ণিঝড় রিমাল
৩০ মে ২০২৪, ১৯:৫৩
সুন্দরবন থেকে হরিণসহ ১০০ মৃত প্রাণী উদ্ধার
সম্পর্কিত
বনের গল্প, মানুষের স্মৃতি ‘সুন্দরবন সংগ্রহশালা’
সুন্দরবনের দস্যু ‘নানা ভাই বাহিনীর’ ১২ সদস্যের আত্মসমর্পণ
সুন্দরবনে প্লাস্টিকের স্রোত, যায় মাছের পেটেও: কীভাবে বাঁচবে প্রাণ
সর্বশেষ খবর
সড়কে ময়লা ফেলা বন্ধ না হলে জলাবদ্ধতা থেকে মুক্তি হবে না: ডিএসসিসি প্রশাসক
সড়কে ময়লা ফেলা বন্ধ না হলে জলাবদ্ধতা থেকে মুক্তি হবে না: ডিএসসিসি প্রশাসক
আজিমপুরে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ: দুই আসামি কারাগারে
আজিমপুরে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ: দুই আসামি কারাগারে
পেট্রোল পাম্পের সামনে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
পেট্রোল পাম্পের সামনে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
ক্যাম্পাস থেকে অবৈধ-ভাসমান দোকান সরাতে ঢাবি প্রশাসনের আল্টিমেটাম
ক্যাম্পাস থেকে অবৈধ-ভাসমান দোকান সরাতে ঢাবি প্রশাসনের আল্টিমেটাম
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার