‘ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ চাই’

বরগুনা প্রতিনিধি
২৯ মে ২০২৪, ২১:০৪আপডেট : ২৯ মে ২০২৪, ২১:০৪

‘ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ চাই’ বুকে লিখে মানববন্ধন করেছেন ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত বরগুনার উপকূলবাসী। বুধবার (২৯ মে) দুপুরে সদর উপজেলার ২ নম্বর গৌরিচন্না ইউনিয়নের খাজুরতলা গ্রামের খাকদোন নদীর পাড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘আমরা সাগর উপকূলীয় বরগুনাবাসী প্রতিনিয়তই ঝড়-জলোচ্ছ্বাসসহ নানা প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে টিকে থাকি। সাধারণ জোয়ারেও প্রতিনিয়তই ভাঙছে আমাদের উপকূলীয় বেড়িবাঁধ। আমাদের এই বেড়িবাঁধগুলো এ অঞ্চলের জানমাল রক্ষাকবচ। অথচ এগুলো কখনোই টেঁকসইভাবে সংস্কার করা হয় না। সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ অবস্থায় আমরা থাকি প্রতিনিয়ত। আমরা কোনও ত্রাণ চাই না। আমরা চাই টেকসই বেড়িবাঁধ। টেকসই বেড়িবাঁধ নির্মিত হলে ঝড়-বন্যা-জলোচ্ছ্বাস যা-ই হোক না কেন আমরা নিরাপদে থাকবো।’

মানববন্ধনে গৌরিচন্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট তানভীর আহমেদ সিদ্দিকী বলেন, ‘সিডরের পর থেকে এখন পর্যন্ত আমাদের এলাকায় আর কোনও বেড়িবাঁধ হয়নি। যে বেড়িবাঁধ আছে তা সাধারণ জোয়ার হলেও তলিয়ে পানি ওঠে। আর বন্যা-ঘূর্ণিঝড় হলে তো কথাই নেই। তাই আমাদের প্রাণের দাবি দাবি, আমরা ত্রাণ চাই না, বেড়িবাঁধ চাই। যাতে আমরা টেকসই বেড়িবাঁধ পেয়ে ক্ষতির হাত থেকে রক্ষা পেতে পারি। টেকসই বড় বেড়িবাঁধ থাকলে আমাদের এত ক্ষতি হতো না।’

গৌরীচন্না ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. রাসেল আকন, বরগুনা শহরের বিশিষ্ট ব্যবসায়ী সাগর জোমাদ্দার, আদর্শ গ্রামের সভাপতি জসিম উদ্দিনসহ ভূমিহীন ছিন্নমূল মানুষে এ মানববন্ধনে একই দাবি তুলে ধরে বক্তব্য দেন।

/এমএএ/
টাইমলাইন: ঘূর্ণিঝড় রিমাল
২৯ মে ২০২৪, ২১:০৪
‘ত্রাণ নয়, টেকসই বেড়িবাঁধ চাই’
সম্পর্কিত
ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৫ উপকূলে সতর্কতা সংকেত জারি 
ওমান উপকূলে ট্যাংকারে আগুন, ‘অজানা বস্তুর’ আঘাত
সাগরপথে পাচারের সময় ৫০ জন উদ্ধার, ৯ মানব পাচারকারী আটক
সর্বশেষ খবর
সড়কে ময়লা ফেলা বন্ধ না হলে জলাবদ্ধতা থেকে মুক্তি হবে না: ডিএসসিসি প্রশাসক
সড়কে ময়লা ফেলা বন্ধ না হলে জলাবদ্ধতা থেকে মুক্তি হবে না: ডিএসসিসি প্রশাসক
আজিমপুরে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ: দুই আসামি কারাগারে
আজিমপুরে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ: দুই আসামি কারাগারে
পেট্রোল পাম্পের সামনে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
পেট্রোল পাম্পের সামনে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
ক্যাম্পাস থেকে অবৈধ-ভাসমান দোকান সরাতে ঢাবি প্রশাসনের আল্টিমেটাম
ক্যাম্পাস থেকে অবৈধ-ভাসমান দোকান সরাতে ঢাবি প্রশাসনের আল্টিমেটাম
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার