সুন্দরবন থেকে ছয় দিনে ১১১ মৃত হরিণ উদ্ধার

খুলনা প্রতিনিধি
৩১ মে ২০২৪, ২২:০১আপডেট : ৩১ মে ২০২৪, ২২:০১

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ার পর শুক্রবার পর্যন্ত সুন্দরবন থেকে ১১৫টি প্রাণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১১১টি হরিণ ও ৪টি শুকর রয়েছে। গোটা সুন্দরবনের বিভিন্ন স্থানে এ মরদেহগুলো পাওয়া গেছে গত ছয় দিনে। মৃত প্রাণীর দেহগুলো বিভিন্ন পয়েন্টে মাটিচাপা দেওয়া হয়েছে।

সুন্দরবন খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো জানান, ৩১ মে পর্যন্ত এ ১১৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া জলোচ্ছ্বাসের বানের সঙ্গে ভেসে যাওয়া ১৮টি হরিণ এবং একটি অজগর সাপ উদ্ধার করা হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে সেগুলোকে বনে অবমুক্ত করা হয়েছে। উদ্ধার মৃত বন্যপ্রাণীগুলো মূলত কটকা, কচিখালী, নীলকমল, আলোরকোল, ডিমের চর, পক্ষীরচর, জ্ঞান পাড়া, শেলার চর থেকে পাওয়া গেছে।

তিনি বলেন, ‘ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দফায় দফায় উচ্চ জোয়ারে সুন্দরবনের সব নদী-খাল উপচে বনের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এই জোয়ারের উচ্চতা ছিল ১০ থেকে ১২ ফুট। জলোচ্ছ্বাসের ফলে সৃষ্ট জোয়ারের পানি সুন্দরবনের গহিনে বিস্তৃত হয়। এর ফলে হরিণগুলো ভেসে ওঠে, কিন্তু সাঁতরে কূলে উঠতে পারেনি। এ কারণে সেগুলো মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।’

বন বিভাগের অবকাঠামোগত প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ ৬.২৭ কোটি টাকা বলে জানান বন সংরক্ষক।

/এমএএ/
টাইমলাইন: ঘূর্ণিঝড় রিমাল
৩১ মে ২০২৪, ২২:০১
সুন্দরবন থেকে ছয় দিনে ১১১ মৃত হরিণ উদ্ধার
সম্পর্কিত
তুষার চিতা দেখতে লাদাখ, বিশ্বের চতুর্থ সেরা বন্যপ্রাণী অভিজ্ঞতা
বনের গল্প, মানুষের স্মৃতি ‘সুন্দরবন সংগ্রহশালা’
সুন্দরবনের দস্যু ‘নানা ভাই বাহিনীর’ ১২ সদস্যের আত্মসমর্পণ
সর্বশেষ খবর
সড়কে ময়লা ফেলা বন্ধ না হলে জলাবদ্ধতা থেকে মুক্তি হবে না: ডিএসসিসি প্রশাসক
সড়কে ময়লা ফেলা বন্ধ না হলে জলাবদ্ধতা থেকে মুক্তি হবে না: ডিএসসিসি প্রশাসক
আজিমপুরে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ: দুই আসামি কারাগারে
আজিমপুরে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ: দুই আসামি কারাগারে
পেট্রোল পাম্পের সামনে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
পেট্রোল পাম্পের সামনে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
ক্যাম্পাস থেকে অবৈধ-ভাসমান দোকান সরাতে ঢাবি প্রশাসনের আল্টিমেটাম
ক্যাম্পাস থেকে অবৈধ-ভাসমান দোকান সরাতে ঢাবি প্রশাসনের আল্টিমেটাম
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার