ঘূর্ণিঝড় রিমালে সাতক্ষীরার ২ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত

সাতক্ষীরা প্রতিনিধি
২৮ মে ২০২৪, ২০:১৯আপডেট : ২৮ মে ২০২৪, ২০:১৯

ঘূর্ণিঝড় রিমালে সাতক্ষীরায় এক হাজার ৪৬৮ বাড়িঘর বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক হুমায়ুন কবির। তিনি জানান, ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় দুই লাখ ২১ হাজার ১৭৬ মানুষ।

নদীতে ভাটার সময় ঘূর্ণিঝড় রিমাল আঘাত হানায় আরও বড় বিপর্যয় থেকে রক্ষা পেলেও আতঙ্ক কাটেনি সাতক্ষীরার উপকূলীয় জনপদে। বেড়িবাঁধ ভেঙে লবণাক্ত পানিতে জনপদ প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সাতক্ষীরার উপকূলীয় উপজেলা শ্যামনগর ও আশাশুনিতে জোয়ারের পানিতে বেড়িবাঁধ উপচে এবং প্রবল বর্ষণে মৎস্য ঘের প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। জোয়ারের পানিতে তলিয়ে গেছে জেলে পল্লী। এ ছাড়া ফসলের মাঠ, ঘের-পুকুর লোনা পানিতে ভেসে গেছে। সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এসব তথ্য নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য মতে, ঘূর্ণিঝড়ে জেলার এক হাজার ৪৬৮টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ৪৩ ইউনিয়নের মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। শ্যামনগর, আশাশুনি ও কালীগঞ্জ উপজেলার সঙ্গে সাতক্ষীরা শহরেও অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে। ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় দুই লাখ ২১ হাজার ১৭৬ মানুষ।

গাবুরা ইউনিয়নের নাপিতখালী এলাকায় আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে শওকত মোড়ল নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি নাপিতখালী গ্রামের মৃত নরিম মোড়লের ছেলে।

প্রবল জোয়ারে নদীর পানি উপচে কোথাও কোথাও লোকালয়ে প্রবেশ করলেও বাঁধ ভাঙার খবর পাওয়া যায়নি। তবে সোমবারের টানা বর্ষণে ২০০ হেক্টর মাছের ঘরের ক্ষতি হয়েছে। ২০৪ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, ঘূর্ণিঝড় রিমালের প্রভাব টানা দুই দিন ধরে চলছে। বিভিন্ন উপজেলায় মানুষের জানমালসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পর্যায়ক্রমে এসব ক্ষতির তালিকা নিরূপণ করে সহযোগিতা করা হবে।

/এফআর/
টাইমলাইন: ঘূর্ণিঝড় রিমাল
২৮ মে ২০২৪, ২০:১৯
ঘূর্ণিঝড় রিমালে সাতক্ষীরার ২ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত
সম্পর্কিত
সাতক্ষীরায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
একই হাসপাতালে আবারও আগুন, রোগী-স্বজনদের মধ্যে আতঙ্ক
সাতক্ষীরায় একজনের মৃত্যু, চার জন হাসপাতালে: বলছেন ‘পটকা মাছ’ খেয়েছেন
সর্বশেষ খবর
দৃষ্টিহীনদের নিয়েই স্পা খুলেছিলেন শ্রিয়া সরন, নেপথ্যের কারণ জানালেন অভিনেত্রী
দৃষ্টিহীনদের নিয়েই স্পা খুলেছিলেন শ্রিয়া সরন, নেপথ্যের কারণ জানালেন অভিনেত্রী
বিমানে হাঁপানির সমস্যা বাড়লে কী করবেন?
বিমানে হাঁপানির সমস্যা বাড়লে কী করবেন?
সড়কে ময়লা ফেলা বন্ধ না হলে জলাবদ্ধতা থেকে মুক্তি হবে না: ডিএসসিসি প্রশাসক
সড়কে ময়লা ফেলা বন্ধ না হলে জলাবদ্ধতা থেকে মুক্তি হবে না: ডিএসসিসি প্রশাসক
আজিমপুরে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ: দুই আসামি কারাগারে
আজিমপুরে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ: দুই আসামি কারাগারে
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার