ঘূর্ণিঝড়ে নিখোঁজ, সুন্দরবনের গাছের ডালে ৭ দিন কেটেছে তিন জেলের

সাতক্ষীরা প্রতিনিধি
০২ জুন ২০২৪, ০১:৫৪আপডেট : ০২ জুন ২০২৪, ০১:৫৫

সুন্দরবনে মাছ ধরতে গিয়ে ঘূর্ণিঝড় রিমালের কবলে পড়ে নিখোঁজ তিন জেলেকে সাত দিন পর জীবিত উদ্ধার করেছেন সাতক্ষীরা রেঞ্জের কোবাতক বন স্টেশনের সদস্যরা। শনিবার সুন্দরবনের নিশিনখালী খাল এলাকার উঁচু গাছের ডাল থেকে তাদের উদ্ধার করা হয়।

তারা হলেন শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের চন্ডিপুর এলাকার বাবুর আলীর ছেলে সাইদুর রহমান (৪২), একই এলাকার হযরত আলীর ছেলে হায়দার আলী (৩০) ও গোলাম রব্বানীর ছেলে লিটন (৩০)। গত ২৫ মে সাতক্ষীরা রেঞ্জের কোবাতক বন স্টেশন থেকে মাছ ধরার অনুমতি নিয়ে ওই জেলেরা সুন্দরবনে প্রবেশ করেন। ২৬ মে সুন্দরবনে ঘূর্ণিঝড় রিমালের কবলে পড়ে নিখোঁজ হন।

কোবাতক বন স্টেশনের অফিসার মোবারক হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, জেলেদের পরিবারের পক্ষ থেকে নিখোঁজ হওয়ার বিষয়টি জানানো হয়। পরে সুন্দরবনের বিভিন্ন স্থান তল্লাশি করে নিশিনখালী খাল এলাকার উঁচু গাছের ডাল থেকে তাদের উদ্ধার করা হয়। গত সাত দিন সেখানে কেটেছে তাদের। বিকালে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ফিরে আসার পর হায়দার আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ঘূর্ণিঝড়ের কবলে পড়ে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে নৌকা ডুবে যায়। কোনও রকমে সাঁতার দিয়ে সুন্দরবনে এসে বড় একটি গাছের ডালে আশ্রয় নিই। এখনও পানি নামেনি সুন্দরবনের। এতদিন বনের ফলমূল খেয়ে বেঁচে ছিলাম। আজ আমাদের উদ্ধার করেছেন বনকর্মীরা।

পশ্চিম সুন্দরবনের খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এজেডএম হাসানুর রহমান বলেন, জেলেদের উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছ। 

/এমএস/এএম/
টাইমলাইন: ঘূর্ণিঝড় রিমাল
০২ জুন ২০২৪, ০১:৫৪
ঘূর্ণিঝড়ে নিখোঁজ, সুন্দরবনের গাছের ডালে ৭ দিন কেটেছে তিন জেলের
সম্পর্কিত
সাতক্ষীরায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
একই হাসপাতালে আবারও আগুন, রোগী-স্বজনদের মধ্যে আতঙ্ক
সাতক্ষীরায় একজনের মৃত্যু, চার জন হাসপাতালে: বলছেন ‘পটকা মাছ’ খেয়েছেন
সর্বশেষ খবর
দৃষ্টিহীনদের নিয়েই স্পা খুলেছিলেন শ্রিয়া সরন, নেপথ্যের কারণ জানালেন অভিনেত্রী
দৃষ্টিহীনদের নিয়েই স্পা খুলেছিলেন শ্রিয়া সরন, নেপথ্যের কারণ জানালেন অভিনেত্রী
বিমানে হাঁপানির সমস্যা বাড়লে কী করবেন?
বিমানে হাঁপানির সমস্যা বাড়লে কী করবেন?
সড়কে ময়লা ফেলা বন্ধ না হলে জলাবদ্ধতা থেকে মুক্তি হবে না: ডিএসসিসি প্রশাসক
সড়কে ময়লা ফেলা বন্ধ না হলে জলাবদ্ধতা থেকে মুক্তি হবে না: ডিএসসিসি প্রশাসক
আজিমপুরে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ: দুই আসামি কারাগারে
আজিমপুরে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ: দুই আসামি কারাগারে
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার