‘প্রধানমন্ত্রীর নির্দেশে ঘূর্ণিঝড় রিমালকেও আমরা মোকাবিলা করেছি’

ভোলা প্রতিনিধি
২৯ মে ২০২৪, ১৯:৪৩ আপডেট : ২৯ মে ২০২৪, ১৯:৪৩

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঘূর্ণিঝড় রিমালকেও আমরা দক্ষতা এবং পরিকল্পনার মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করেছি।’

ঘূর্ণিঝড় রিমালে ভোলার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে বুধবার (২৯ মে) দুপুরে চরফ্যাশন সরকারি টি বি মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রাখুন, তিনি মানুষের জন্য কাজ করছেন। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত বাংলাদেশ।’

মহিবুর রহমান বলেন, ‘শেখ হাসিনা বাংলাদেশের জন্য আশীর্বাদ এবং অহংকার। শেখ হাসিনার নেতৃত্বে দুর্যোগ মন্ত্রণালয় শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর যেখানেই দুর্যোগ হয় আমরা সেখানে গিয়ে হাজির হই। পৃথিবীর সব জায়গায় দুর্যোগ মোকাবিলায় আমাদের সুনাম রয়েছে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘দুর্যোগ এলাকায় বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে, এসব এলাকার মানুষ গৃহহীন হয়ে খাবার এবং বিশুদ্ধ পানির সংকটে আছেন। এসব বিষয়ে প্রধানমন্ত্রী অবগত। তিনি (প্রধানমন্ত্রী) বৃহস্পতিবার দক্ষিণাঞ্চলের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন।’

স্থানীয় এমপি আবদুল্লা আল ইসলাম জ্যাকব সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন। ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক মো. মিজানুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান ও ভোলা জেলা পুলিশ সুপার মাহিদুজ্জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

/এফআর/
টাইমলাইন: ঘূর্ণিঝড় রিমাল
২৯ মে ২০২৪, ১৯:৪৩
‘প্রধানমন্ত্রীর নির্দেশে ঘূর্ণিঝড় রিমালকেও আমরা মোকাবিলা করেছি’
সম্পর্কিত
ঘূর্ণিঝড় দানায় নোয়াখালী উপকূলে ‘রিমাল’ আতঙ্ক, থেমে থেমে বৃষ্টি
রিমাল-পরবর্তী নিষেধাজ্ঞা শেষে খুলছে সুন্দরবন
ঘূর্ণিঝড় রিমালের আঘাতের ২ মাস পরও উপকূলে হাহাকার
সর্বশেষ খবর
নিউ গিনি প্রোপার্টিজে ভাঙচুর-হামলা: গ্রেফতার ১৪
নিউ গিনি প্রোপার্টিজে ভাঙচুর-হামলা: গ্রেফতার ১৪
সেতু ভব‌নে কক‌টেল বি‌স্ফোরণ
সেতু ভব‌নে কক‌টেল বি‌স্ফোরণ
মূল্যস্ফীতির চাপে কেনাকাটায় কাটছাঁট, চাপে খুচরা ব্যবসা
মূল্যস্ফীতির চাপে কেনাকাটায় কাটছাঁট, চাপে খুচরা ব্যবসা
শ্রমিক আন্দোলনের ঘটনায় পুলিশের ১২ মামলায় গ্রেফতার ৭০, তৌফিকের মৃত্যুতে হয়নি মামলা
শ্রমিক আন্দোলনের ঘটনায় পুলিশের ১২ মামলায় গ্রেফতার ৭০, তৌফিকের মৃত্যুতে হয়নি মামলা
সর্বাধিক পঠিত
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
তারেক রহমানের জায়গায় শেখ হাসিনার নাম, স্বয়ংক্রিয় অনুবাদের ভুলে অস্বস্তিতে জাপানি মন্ত্রী 
লাঠি খেলে ঐতিহ্যবাহী লাঠিখেলা উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী
লাঠি খেলে ঐতিহ্যবাহী লাঠিখেলা উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী
চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত
চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী ফিরিয়ে নেওয়ার সময় এসেছে: বিজেপি এমপি নিশিকান্ত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
সুন্দরবনের জলদস্যু জোনাব বাহিনীর প্রধানকে যেভাবে গ্রেফতার করলো এসআরবি
সুন্দরবনের জলদস্যু জোনাব বাহিনীর প্রধানকে যেভাবে গ্রেফতার করলো এসআরবি