রাঙামাটিতে রিমালের প্রভাবে অতিবৃষ্টিতে কয়েকটি গ্রাম প্লাবিত

রাঙামাটি প্রতিনিধি
২৮ মে ২০২৪, ১৩:৫৮আপডেট : ২৮ মে ২০২৪, ১৪:০৬

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে অতিবৃষ্টিতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কমপক্ষে তিনটি গ্রাম প্লাবিত হয়েছে। সড়কে গাছ পড়ে বিচ্ছিন্ন রয়েছে যোগাযোগ। মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার।

জানা গেছে, টানা ও অতিবর্ষণে পাহাড়ি ঢল নেমে কাঁচালং নদীর পানি বেড়ে গেছে। এতে উপজেলার মধ্যমপাড়া, মাস্টারঘোনা, লাইনাপাড়ার প্রায় ১০-১২ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এ ছাড়াও মারিশ্যা বাঘাইছড়ি সড়কের চার কিলো, ৮ কিলো, ১২ কিলো নামে এলাকায় গাছ পড়ে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। সেগুলো সরানোর কাজ শুরু হয়েছে।

এদিকে, দীঘিনালা সাজেক সড়কের কবাখালি এলাকায় পাহাড়ি ঢলে সড়ক পানিতে তলিয়ে গেছে এবং যান চলাচল বন্ধ থাকার খবর পাওয়া গেছে।

রাঙামাটিতে ঝড়ো হাওয়ার কারণে ইন্টারনেট ও মোবাইল ফোনের সংযোগ দুর্বল হয়ে পড়েছে। এতে বৃষ্টিতে ক্ষয়ক্ষতির খবর পেতে দেরি হচ্ছে। এ ছাড়াও জেলা শহরে মধ্যরাত থেকে বিদ্যুৎবিছিন্ন থাকার পরে সকাল সাড়ে ১০টার দিকে সংযোগ চালু হয়। যা আধ ঘণ্টার মধ্যে আবার এলাকাভেদে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

রাঙামাটি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য মতে, সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ১৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার বলেন, ‘মোবাইল নেটওয়ার্ক ঠিকমতো পাচ্ছি না, যার কারণে সার্বিক পরিস্থিতির খবর পেতে বেগ পেতে হচ্ছে। পাহাড়ি ঢলে উপজেলার কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। বৃষ্টি এখন কমেছে। বৃষ্টি বাড়লে আরও গ্রাম প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়াও কয়েকটি স্থানে গাছ পড়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে উপজেলার সঙ্গে।’

/এমএএ/
টাইমলাইন: ঘূর্ণিঝড় রিমাল
২৮ মে ২০২৪, ১৩:৫৮
রাঙামাটিতে রিমালের প্রভাবে অতিবৃষ্টিতে কয়েকটি গ্রাম প্লাবিত
সম্পর্কিত
ছবিতে পাহাড়ের মানুষের জীবন ও সংগ্রামের গল্প
পার্বত্য চট্টগ্রামে তিন কমিটি গঠন নিয়ে নাগরিক সমাজের উদ্বেগ
প্রধানমন্ত্রীকে সভাপতি করে পার্বত্য চট্টগ্রামবিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন
সর্বশেষ খবর
সড়কে ময়লা ফেলা বন্ধ না হলে জলাবদ্ধতা থেকে মুক্তি হবে না: ডিএসসিসি প্রশাসক
সড়কে ময়লা ফেলা বন্ধ না হলে জলাবদ্ধতা থেকে মুক্তি হবে না: ডিএসসিসি প্রশাসক
আজিমপুরে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ: দুই আসামি কারাগারে
আজিমপুরে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ: দুই আসামি কারাগারে
পেট্রোল পাম্পের সামনে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
পেট্রোল পাম্পের সামনে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
ক্যাম্পাস থেকে অবৈধ-ভাসমান দোকান সরাতে ঢাবি প্রশাসনের আল্টিমেটাম
ক্যাম্পাস থেকে অবৈধ-ভাসমান দোকান সরাতে ঢাবি প্রশাসনের আল্টিমেটাম
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার