ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎসংযোগ মেরামত করতে গিয়ে লাইনম্যানের মৃত্যু

কুয়াকাটা প্রতিনিধি
৩০ মে ২০২৪, ১৫:২২আপডেট : ৩০ মে ২০২৪, ১৫:২২

পটুয়াখালীর কলাপাড়ায় বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে পল্লী বিদ্যুতের লিটন বিশ্বাস (৩৫) নামের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ মে) সন্ধ্যায় উপজেলার আলীপুর থ্রি পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিটন বিশ্বাস বাকেরগঞ্জ উপজেলার কালের কাঠি গ্রামের বাসিন্দা তারেক স্বর বিশ্বাসের ছেলে। তিনি পল্লী বিদ্যুতের কুয়াকাটা জোনে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পল্লী বিদ্যুৎ সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত বিদ্যুতের লাইন মেরামতের কাজে বৈদ্যুতিক খুঁটিতে ওঠে বডিবেল্ট লাগানোর সময় পা ফসকে নিচে পড়ে গুরুতর আহত হন লিটন। আহত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ জানান, কলাপাড়া হাসপাতালে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হবে।

/কেএইচটি/
টাইমলাইন: ঘূর্ণিঝড় রিমাল
৩০ মে ২০২৪, ১৫:২২
ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎসংযোগ মেরামত করতে গিয়ে লাইনম্যানের মৃত্যু
সম্পর্কিত
গোপালগঞ্জে সড়কে প্রাণ গেলো বীর মুক্তিযোদ্ধাসহ ৩ জনের
সেতু থেকে বিএমডব্লিউ পড়ে নিহত ৩
বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৪
সর্বশেষ খবর
দৃষ্টিহীনদের নিয়েই স্পা খুলেছিলেন শ্রিয়া সরন, নেপথ্যের কারণ জানালেন অভিনেত্রী
দৃষ্টিহীনদের নিয়েই স্পা খুলেছিলেন শ্রিয়া সরন, নেপথ্যের কারণ জানালেন অভিনেত্রী
বিমানে হাঁপানির সমস্যা বাড়লে কী করবেন?
বিমানে হাঁপানির সমস্যা বাড়লে কী করবেন?
সড়কে ময়লা ফেলা বন্ধ না হলে জলাবদ্ধতা থেকে মুক্তি হবে না: ডিএসসিসি প্রশাসক
সড়কে ময়লা ফেলা বন্ধ না হলে জলাবদ্ধতা থেকে মুক্তি হবে না: ডিএসসিসি প্রশাসক
আজিমপুরে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ: দুই আসামি কারাগারে
আজিমপুরে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ: দুই আসামি কারাগারে
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার