রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০২৪, ০৩:০৪আপডেট : ২৮ মে ২০২৪, ০৫:৪২

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাজধানীতে দিনভর তীব্র ঝড় ও বৃষ্টির মধ্যে বিদ্যুৎস্পৃষ্টে পৃথক স্থানে দুই নারীসহ তিন জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। তারা হলেন মরিয়ম (৪৫), মো. রাকিব (২৫) ও লিজা আক্তার (১৫)।

সোমবার (২৭ মে) তাদের আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সোমবার রাতে রাজধানীর খিলগাঁও, যাত্রাবাড়ী ও রামপুরা থানা এলাকায় এসব ঘটনা ঘটে। নিহতদের বিষয়ে তাৎক্ষণিক বিস্তারিত জানাতে পারেনি থানা পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তার বোন মরিয়ম জানান, লিজা আক্তার যাত্রাবাড়ী থানাধীন দরবার শরীফ সামেদ ভূইয়ার বাসার ভাড়া থাকেন। তিনি বাসার পাশে টিনের প্রাচীর স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। পরে তাকে রাত সাড়ে ১০টায় ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লিজা নোয়াখালী জেলার চরজব্বার উপজেলার মো. সিরাজ খানের মেয়ে।

অন্যদিকে রাতে ১০টার দিকে খিলগাঁও সিপাহীবাগ এলাকায় আইসক্রিম গলির সড়কে জমা বৃষ্টির পানি দিয়ে যাওয়ার সময়ে বৈদ্যুতিক খুঁটিতে স্পর্শ করলে অচেতন হয়ে পড়েন মরিয়ম বেগম (৪৫)। পরে স্থানীয় নাহিদ নামে একজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসব তথ্য জানিয়ে নাহিদ বলেন, নিহতের স্বজনদের সংবাদ দেওয়া হয়েছে। তাদের বাসা সিপাহীবাগ এলাকায়।

একই ধানাধীন খিলগাঁও তালতলা ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজে চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়েন রিকশাচালক মো. রাকিব (২৫)। পরে তাকে উদ্ধার করে রাত সাড়ে ১১টায় ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের বাবার নাম মো. দুলাল মিয়া।

মো. রাকিবকে হাসপাতালে নিয়ে আসা নাজমুল এসব তথ্য জানান।

এসব ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতালে ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, সবার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

/এআইবি/এবি/এনএআর/
টাইমলাইন: ঘূর্ণিঝড় রিমাল
২৮ মে ২০২৪, ০৩:০৪
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু
সম্পর্কিত
সড়কে ময়লা ফেলা বন্ধ না হলে জলাবদ্ধতা থেকে মুক্তি হবে না: ডিএসসিসি প্রশাসক
ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
উপহার দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
সড়কে ময়লা ফেলা বন্ধ না হলে জলাবদ্ধতা থেকে মুক্তি হবে না: ডিএসসিসি প্রশাসক
সড়কে ময়লা ফেলা বন্ধ না হলে জলাবদ্ধতা থেকে মুক্তি হবে না: ডিএসসিসি প্রশাসক
আজিমপুরে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ: দুই আসামি কারাগারে
আজিমপুরে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ: দুই আসামি কারাগারে
পেট্রোল পাম্পের সামনে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
পেট্রোল পাম্পের সামনে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
ক্যাম্পাস থেকে অবৈধ-ভাসমান দোকান সরাতে ঢাবি প্রশাসনের আল্টিমেটাম
ক্যাম্পাস থেকে অবৈধ-ভাসমান দোকান সরাতে ঢাবি প্রশাসনের আল্টিমেটাম
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার