ঘূর্ণিঝড় রিমালে বসতঘরে গাছ পড়ে একজনের মৃত্যু

বরগুনা প্রতিনিধি
২৮ মে ২০২৪, ১৩:১২আপডেট : ২৮ মে ২০২৪, ১৩:১২

বরগুনায় ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বসতঘরে গাছ পড়ে আবদুর রহিম (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ মে) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

আবদুর রহিম বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের খুতি বয়াতির ছেলে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোশারফ হোসেন জানান, সোমবার দুপুরে ঝড়ের সময় আবদুর রহিম বয়াতি তার বসতঘরের ওপর পড়ে থাকা একটি গাছের ডাল কাটছিলেন। এ সময় ঝড়ে আরেকটি গাছ পড়লে তিনি আঘাত পান। পরে স্বজনরা তাকে উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম মিঞা বলেন, ‘গতকাল বিদ্যুৎ এবং ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় আয়লা পাতাকাটা ইউনিয়নের সঙ্গে যোগাযোগ করা যায়নি। এ কারণে খবরটা আজ সকালে আমাদের কাছে আসে। খবর পেয়ে তাৎক্ষণিক মৃতের পরিবারের সঙ্গে আমরা যোগাযোগ করেছি।’

মৃতের পরিবারের জন্য সরকারের তরফ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

/এমএএ/
টাইমলাইন: ঘূর্ণিঝড় রিমাল
২৮ মে ২০২৪, ১৩:১২
ঘূর্ণিঝড় রিমালে বসতঘরে গাছ পড়ে একজনের মৃত্যু
সম্পর্কিত
ঘূর্ণিঝড় দানায় নোয়াখালী উপকূলে ‘রিমাল’ আতঙ্ক, থেমে থেমে বৃষ্টি
রিমাল-পরবর্তী নিষেধাজ্ঞা শেষে খুলছে সুন্দরবন
ঘূর্ণিঝড় রিমালের আঘাতের ২ মাস পরও উপকূলে হাহাকার
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের