ঘূর্ণিঝড় রিমালের কারণে ১৬ জনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০২৪, ২০:০৩আপডেট : ২৯ মে ২০২৪, ২২:৪৩

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে এ পর্যন্ত মোট ১৬ জন মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ১১ জন, মহিলা ৩ জন ও শিশু ২ জন। মৃতদের মধ্যে খুলনায় ১ জন, বরিশালে ৩, সাতক্ষীরায় ১, চট্টগ্রামে ১, পটুয়াখালীতে ৩, পিরোজপুরে ৪ ও ভোলায় ৩ জন।

বুধবার (২৯ মে) দুপুর ২টা পর্যন্ত পাওয়া এসব তথ্য জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জাতীয় দুর্যোগ সাড়াদান সমন্বয় কেন্দ্র (এনডিআরসিসি)। 

এনডিআরসিসি জানায়, এবারের ঘূর্ণিঝড়ে মোট এক লাখ ৭৩ হাজার ৮৬৬টি বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে সম্পূর্ণ বিধ্বস্ত বাড়িঘরের সংখ্য ৪০ হাজার ৩৩৮টি। আংশিক বিধ্বস্ত এক লাখ ৩৩ হাজার ৫২৮টি।   

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, এবারের ঘূর্ণিঝড়ে দেশের মোট ১৯ জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলাগুলো হলো- খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, ঝালকাঠি, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, ভোলা, ফেনী, কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর,  নড়াইল, গোপালগঞ্জ, শরিয়তপুর ও যশোর। ক্ষতিগ্রস্ত উপজেলার সংখ্যা ১১৯টি। ক্ষতিগ্রস্থ ইউনিয়ন এবং পৌরসভা ৯৩৪টি। এতে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৪৫ লাখ ১১ হাজার ৪৬৪ জন।

এনডিআরসিসি সূত্র আরও জানিয়েছে, এবারের ঘূর্ণিঝড়ে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছিল ৯ হাজার ৪২৪টি। এসব কেন্দ্রে ৮ লাখ ৩৮ হাজার ৫১০ জন মানুষ আশ্রয় নিয়েছে। পাশাপাশি গরু, ছাগল, মহিষ, ভেড়া আশ্রয় নিয়েছে ৫২ হাজার ১৪৬টি।

/এসআই/আরআইজে/
টাইমলাইন: ঘূর্ণিঝড় রিমাল
২৯ মে ২০২৪, ২০:০৩
ঘূর্ণিঝড় রিমালের কারণে ১৬ জনের মৃত্যু
সম্পর্কিত
মেঘনায় ঘুরতে গিয়ে ৩ স্কুলশিক্ষার্থীর মৃত্যু 
আরও পাঁচ দিন বৃষ্টি হতে পারে
মতিঝিলে জলাবদ্ধতা, নটর ডেম কলেজের ক্লাস বাতিল
সর্বশেষ খবর
সড়কে ময়লা ফেলা বন্ধ না হলে জলাবদ্ধতা থেকে মুক্তি হবে না: ডিএসসিসি প্রশাসক
সড়কে ময়লা ফেলা বন্ধ না হলে জলাবদ্ধতা থেকে মুক্তি হবে না: ডিএসসিসি প্রশাসক
আজিমপুরে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ: দুই আসামি কারাগারে
আজিমপুরে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ: দুই আসামি কারাগারে
পেট্রোল পাম্পের সামনে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
পেট্রোল পাম্পের সামনে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
ক্যাম্পাস থেকে অবৈধ-ভাসমান দোকান সরাতে ঢাবি প্রশাসনের আল্টিমেটাম
ক্যাম্পাস থেকে অবৈধ-ভাসমান দোকান সরাতে ঢাবি প্রশাসনের আল্টিমেটাম
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার