কবিতার ক্ষেত্রে দুই বাংলা আলাদা নয়: জয় গোস্বামী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০২৩, ২১:৪৫আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩, ২১:৪৫

‘পাগলি তোমার সাথে ভয়াবহ  জীবন কাটাবো’ পদ্যের শব্দগুলো শুনলে যার নাম মাথায় আসে তিনি হলেন জয় গোস্বামী। তিনি যেমন ভালোবাসার কবিতা লিখেছেন, তেমনি লিখেছেন শোক ও মৃত্যু নিয়ে কবিতা৷ ঢাকা লিট ফেস্টের দ্বিতীয় দিন বিকেলে নজরুল মঞ্চে ‘মুখোমুখি’ শিরোনামে আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি জয় গোস্বামী। সঞ্চালনা করেন কবি শামীম রেজা। কবির প্রতি, কবিতার প্রতি জয় গোস্বামীর ভালোবাসা প্রকাশ পায় আলোচনার সঞ্চালক কবি শামীম রেজার কবিতা নিয়ে যে আবেগ,ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেছেন তা দেখেই।

ছবি: সাজ্জাদ হোসেন

আলোচনার শুরুতেই জয় গোস্বামী তার স্বরচিত কবিতা ‘হৃদি ভেসে যায় আলকানন্দার জলে’ পাঠ করেন শ্রোতাদের জন্য। ‘পাগলি তোর সঙ্গে’ কাব্যগ্রন্থের জন্য জয় গোস্বামী সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন। কবিতার পাগলি কে এই প্রশ্নের উত্তর জানতে চাইলে কবি খুব সহজভাবে বলে দিয়েছেন, এই পাগলি হলো আমার জীবনসঙ্গী কাবেরী।

কবিতা নিয়ে কথা বলতে বলতে জয় গোস্বামী বাংলাদেশের কবি শামসুর রাহমান, আল মাহমুদ, শহীদ কাদরী, নির্মলেন্দু গুণের কবিতা ও কবিতার গঠনশৈলী নিয়ে মুগ্ধতা প্রকাশ করেন। এপারের কবিদের মধ্যে বিশেষ করে শহীদ কাদরীর কবিতা সঙ্গতি'র মিল ভেঙ্গে দেওয়া নিয়ে বলতে গিয়ে কবি বলেন, ‘আমি অবাক হই শহীদ কাদরী কী অদ্ভুতভাবে কবিতার মিল ভেঙে দিয়েছেন!’

জয় গোস্বামী। ছবি: সাজ্জাদ হোসেন

কবিতার ভাষা, ভাব প্রকাশের মাধ্যম নিয়ে বলতে গিয়ে জয় গোস্বামী  বলেন, ‘কবিতা পড়ার সময় দুই বাংলা আলাদা করে দেখি না। আমি মনে করি কবিতার ক্ষেত্রে সীমানা কাজ করে না। পাঠকের কাছে মনের মধ্যে চলা চিন্তাগুলো প্রকাশ করতে পারাই বড় কথা। কবিতার মধ্যে রাজনৈতিক প্রভাব থাকতেই পারে।’ 

আলোচনার শেষের দিকে কবি জয় গোস্বামী স্বরচিত কবিতা চক্র, হাঁস পাঠ করেন।

/এনএ/
টাইমলাইন: ঢাকা লিট ফেস্ট ২০২৩
০৯ জানুয়ারি ২০২৩, ১১:৩১
০৯ জানুয়ারি ২০২৩, ০১:৫২
০৮ জানুয়ারি ২০২৩, ২০:২৪
০৮ জানুয়ারি ২০২৩, ১৯:৪৫
০৮ জানুয়ারি ২০২৩, ১৮:৫৪
০৮ জানুয়ারি ২০২৩, ১৮:৩১
০৮ জানুয়ারি ২০২৩, ১৭:৫১
০৮ জানুয়ারি ২০২৩, ১৭:১১
০৮ জানুয়ারি ২০২৩, ১৫:৪৫
০৮ জানুয়ারি ২০২৩, ১৪:০৪
০৮ জানুয়ারি ২০২৩, ১৩:৫০
০৮ জানুয়ারি ২০২৩, ১৩:২২
০৮ জানুয়ারি ২০২৩, ১২:২৮
০৮ জানুয়ারি ২০২৩, ০২:৫৯
০৭ জানুয়ারি ২০২৩, ২১:৩৫
০৭ জানুয়ারি ২০২৩, ১৯:২৯
০৭ জানুয়ারি ২০২৩, ১৯:২৩
০৭ জানুয়ারি ২০২৩, ১৭:২০
০৭ জানুয়ারি ২০২৩, ১৭:১৭
০৭ জানুয়ারি ২০২৩, ১৪:১১
০৭ জানুয়ারি ২০২৩, ১৩:১৮
সম্পর্কিত
বলে নজর রাখো: গর্ডন গ্রিনিজ
সাক্ষাৎকারআগের চেয়ে মহামারির আশঙ্কা বেড়েছে: সারাহ গিলবার্ট
সাক্ষাৎকারলেখালেখির আনন্দ হলো ভাষার নানা সম্ভাবনা: আবদুলরাজাক গুরনাহ
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম