কোক স্টুডিও বাংলার কনসার্টসহ যা থাকছে ঢাকা লিট ফেস্টের শেষ দিনে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০২৩, ০০:০০ আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ০০:০০

হাড়কাঁপানো শীত উপেক্ষা করেই আনন্দ-উল্লাসে মুখরিত ছিল ঢাকা লিট ফেস্টের তৃতীয় দিন শনিবার (৭ জানুয়ারি)। গত দুই দিনের তুলনায় এই দিন ঢাকায় শীত যেমন বেশি পড়েছে, তেমনি লিট ফেস্ট প্রাঙ্গণে মানুষের ভিড়ও বেড়েছে। নানান সেশন, চলচ্চিত্র প্রদর্শনী, আলোচনা ও সংগীত পরিবেশনের মাধ্যমে শেষ হয়েছে তৃতীয় দিনের আয়োজন। রবিবার (৮ জানুয়ারি) ঢাকা লিট ফেস্টের দশম আয়োজনের চতুর্থ ও শেষ দিন। এদিন বিশেষ চমক হিসেবে থাকছে কোক স্টুডিও বাংলার কনসার্ট। 

রবিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় কীর্তনের মাধ্যমে শুরু হবে শেষ দিনের আয়োজন। এরপর সকাল ১০টায় ভবিষ্যতের বিজ্ঞান, ইংরেজি বাংলা সাহিত্যের ধাঁধা নিয়ে থাকছে আলোচনা। এছাড়া থাকছে শিশুদের নিয়ে আয়োজন। 

সকাল সোয়া ১১টায় নোবেল বিজয়ী সাহিত্যিক আব্দুলরাজাক গুনরাহ মুখোমুখি হবে অ্যালেক্সান্দ্রা প্রিংগেলের। বিশ্বায়নেরকালে ভবিষ্যতের কবিতা কেমন হবে, তা নিয়ে আলোচনা করবেন গৌতম গুহ রায়, সঙ্গে থাকবেন আশরাফ জুয়েল ও মোহাম্মদ নুরুল হুদা। একই সময়ে শিশুদের বেড়ে ওঠা নিয়ে আলোচনা করবেন শৈশবের পরিচালক ফারহানা মান্নান। 

দুপুর সাড়ে ১২টায় ‘পুরুষত্ব বনাম পুরুষতন্ত্র’ বিষয়ে আলাপে বসবেন অভিনয় শিল্পী ইরেশ জাকের, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহিন সুলতান, ব্র্যাক জেন্ডার, জাস্টিজ ও ডাইভারসিটি প্রোগ্রামের পরিচালক নবনিতা চৌধুরী, অভিনয় শিল্পী আজমেরী হক বাঁধন, তাকবীর হুদা ও আইনজীবী তাসাফফি হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন অভিনেত্রী বন্যা মির্জা। 

‘ভুল তথ্যের যুগে স্বাস্থ্য’ নিয়ে আলোচনা করবেন রেসা লুইস এবং বিজ্ঞানী সেঁজুতি সাহা। ‘কোন বই পড়তে হবে! – এটি নির্ধারণ করবে কে?’ এ নিয়ে আলোচনা থাকছে দুপুর পৌনে ২টায়। একই সময়ে থাকছে ক্ষুদ্রনৃগোষ্ঠীদের সাহিত্য ও সংস্কৃতি নিয়ে আলোচনা। খাবার বিষয়ে আলোচনা করবেন রান্না বিষয়ক বই লেখক ও শেফ ভ্যালেন্টাইন ওয়ারনার, তার সঙ্গে থাকবেন ঢাকা লিট ফেস্টের পরিচালক আহসান আকবার। বিকাল সাড়ে ৫টায় নৃত্য পরিবেশনার মাধ্যমে পর্দা নামবে ঢাকা লিট ফেস্টের দশম আয়োজনের। 

এরপর থাকছে চমক হিসেবে কোক স্টুডিও বাংলার কনসার্ট। এতে অংশ নিবেন অনিমেষ রায়, পান্থ কানাই, ঋতুরাজ, নন্দিতা, সুনিধি নায়েক, রুবায়াত রেহমান এবং বগা তালেব। 

/এসও/ইউএস/
টাইমলাইন: ঢাকা লিট ফেস্ট ২০২৩
০৯ জানুয়ারি ২০২৩, ১১:৩১
০৯ জানুয়ারি ২০২৩, ০১:৫২
০৮ জানুয়ারি ২০২৩, ২০:২৪
০৮ জানুয়ারি ২০২৩, ১৯:৪৫
০৮ জানুয়ারি ২০২৩, ১৮:৫৪
০৮ জানুয়ারি ২০২৩, ১৮:৩১
০৮ জানুয়ারি ২০২৩, ১৭:৫১
০৮ জানুয়ারি ২০২৩, ১৭:১১
০৮ জানুয়ারি ২০২৩, ১৬:৫৫
০৮ জানুয়ারি ২০২৩, ১৫:৪৫
০৮ জানুয়ারি ২০২৩, ১৪:০৪
০৮ জানুয়ারি ২০২৩, ১৩:৫০
০৮ জানুয়ারি ২০২৩, ১৩:২২
০৮ জানুয়ারি ২০২৩, ১২:২৮
০৮ জানুয়ারি ২০২৩, ০২:৫৯
০৮ জানুয়ারি ২০২৩, ০০:০০
কোক স্টুডিও বাংলার কনসার্টসহ যা থাকছে ঢাকা লিট ফেস্টের শেষ দিনে
০৭ জানুয়ারি ২০২৩, ২১:৩৫
০৭ জানুয়ারি ২০২৩, ১৯:২৯
০৭ জানুয়ারি ২০২৩, ১৯:২৩
০৭ জানুয়ারি ২০২৩, ১৭:২০
০৭ জানুয়ারি ২০২৩, ১৭:১৭
০৭ জানুয়ারি ২০২৩, ১৫:৪৪
০৭ জানুয়ারি ২০২৩, ১৪:১১
০৭ জানুয়ারি ২০২৩, ১৩:১৮
সম্পর্কিত
বলে নজর রাখো: গর্ডন গ্রিনিজ
সাক্ষাৎকার আগের চেয়ে মহামারির আশঙ্কা বেড়েছে: সারাহ গিলবার্ট
সাক্ষাৎকার লেখালেখির আনন্দ হলো ভাষার নানা সম্ভাবনা: আবদুলরাজাক গুরনাহ
সর্বশেষ খবর
নিজস্ব প্রযুক্তিতে যুদ্ধজাহাজ নির্মাণে ৬৪০ কোটি ডলারের চুক্তি ভারতের
নিজস্ব প্রযুক্তিতে যুদ্ধজাহাজ নির্মাণে ৬৪০ কোটি ডলারের চুক্তি ভারতের
পুলিশ-বিজিবির সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ: পুলিশের তিন গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ
পুলিশ-বিজিবির সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ: পুলিশের তিন গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ
মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
বরিশালে বাস ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা
বরিশালে বাস ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা
সর্বাধিক পঠিত
সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত
সিএনজি অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং
সিএনজি অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং
এনসিপিতে যুক্ত হচ্ছেন নাজমুল আবেদীন ফাহিম ও নাজমুল ইসলাম
এনসিপিতে যুক্ত হচ্ছেন নাজমুল আবেদীন ফাহিম ও নাজমুল ইসলাম
এআই দিয়ে জীবিত দেখিয়ে ৪ লাখ মুক্তিপণ আদায়: সেই রাকিব পেলেন জিপিএ-৫, বাড়িতে কুলখানি
এআই দিয়ে জীবিত দেখিয়ে ৪ লাখ মুক্তিপণ আদায়: সেই রাকিব পেলেন জিপিএ-৫, বাড়িতে কুলখানি