ভাষায় ইংরেজির প্রভাব পড়ছে: সলিমুল্লাহ খান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০২৩, ১৯:৫৮ আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩, ১৯:৫৯

বাঙালি কি শুধুই জাতি? নাকি বাঙালি একটি অস্তিত্বের নাম? বাঙালি কারা তা জানার জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বাংলা ভাষা পরিচয়’ গ্রন্থের সাহায্য নেওয়া যেতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, বাঙালি বলা হয়ে থাকে তাদেরই, যারা বাংলায় কথা বলে। যদিও বাংলাভাষী মানুষদের মধ্যে অন্তরের মিল রয়েছে, রয়েছে সমাজের অমিল।

ঢাকা লিট ফেস্টের তৃতীয় দিনে বাংলা একাডেমির লনে ‘বাঙালির চিন্তার ইতিহাস’ শীর্ষক আলোচনায় আলোচক ছিলেন লেখক, শিক্ষক, গবেষক ড. সলিমুল্লাহ খান এবং পশ্চিমবঙ্গের লেখক, শিক্ষক তপধীর ভট্টাচার্য। আলোচনাটি সঞ্চালনা করেছেন হামীম কামরুল হক।

অধ্যাপক সলিমুল্লাহ খান বাঙালির চিন্তার ইতিহাস নিয়ে আলোচনা করতে গিয়ে প্রথমে কীভাবে বেঙ্গলি থেকে বাংলা হলো তা নিয়ে আলোকপাত করেন৷ তিনি বলেন, ‘নাথানিয়াল হ্যালহেদ তার বাংলা ব্যাকরণ বইয়ের নাম দিয়েছিলেন অ্যা গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। রাজা রামমোহন রায় পরবর্তীতে লিখেছেন "গৌড়িয় ব্যাকরণ"। গৌড়িয় ব্যাকরণে রাজা রামমোহন রায় বেঙ্গলি শব্দটি ব্যাবহার করেছেন।’

সলিমুল্লাহ খান বলেন, ‘এই যে বেঙ্গল থেকে বেঙ্গলি- এটাই আমাদের চিন্তার পরিবর্তনের উৎস।’ বাঙালির চিন্তা ব্যাখ্যা করতে গিয়ে বাংলা ভাষার বিবর্তন নিয়ে তিনি বলেন, ‘বাঙালির চিন্তা বুঝতে হলে আপনাকে ভূ-রাজনৈতিক বুঝতে হবে। বুঝতে হবে ভাষার বিবর্তন।’

‘একসময়  আমাদের ভাষা ছিল সংস্কৃত। তারপর হলো ফারসি, তারপর হলো ইংরেজি, এরপর উর্দু, এরপর বাংলা। কিন্তু অবাক করার বিষয় হলো এখন আমাদের ভাষা আবার ইংরেজি হয়ে যাচ্ছে’- ভাষার চিন্তা নিয়ে বলতে গিয়ে বলেন সলিমুল্লাহ খান। সঞ্চালক কামরুল তপোধর ভট্টাচার্যকে জিজ্ঞেস করেন, ‘আপনি বাঙালি জাতিকে কীভাবে দেখেন?’ উত্তরে তিনি বলেন, ‘আমার কাছে বাঙালির ইতিহাসকে অনেক খণ্ডিত মনে হয়।’

তপোধর ভট্টাচার্য "তুমি কে আমি কে, বাঙালি বাঙালি" উচ্চারণ করে বলেন, ‘আমাদের এই প্রশ্ন ও উত্তর সবসময় খুঁজে বেড়াতে হয়। আত্নপরিচয়ের সমাধান করেই চিন্তার প্রকাশ করতে হয়। রাষ্ট্র ও জাতিকে অনেকেই এক মনে করেন।’

দর্শকের প্রশ্নে একজন প্রশ্ন করেন, ‘রাষ্ট্রকে কেন প্রশ্ন করা যায় না?’ উত্তরে ড. সলিমুল্লাহ খান বলেন, ‘রাষ্ট্রকে যখন জোড়া লাগাতে পারবো, তখনই আমরা রাষ্ট্রকে প্রশ্ন করতে পারবো।’ 

/এনএ/
টাইমলাইন: ঢাকা লিট ফেস্ট ২০২৩
০৯ জানুয়ারি ২০২৩, ১১:৩১
০৯ জানুয়ারি ২০২৩, ০১:৫২
০৮ জানুয়ারি ২০২৩, ২০:২৪
০৮ জানুয়ারি ২০২৩, ১৯:৪৫
০৮ জানুয়ারি ২০২৩, ১৮:৫৪
০৮ জানুয়ারি ২০২৩, ১৮:৩১
০৮ জানুয়ারি ২০২৩, ১৭:৫১
০৮ জানুয়ারি ২০২৩, ১৭:১১
০৮ জানুয়ারি ২০২৩, ১৬:৫৫
০৮ জানুয়ারি ২০২৩, ১৫:৪৫
০৮ জানুয়ারি ২০২৩, ১৪:০৪
০৮ জানুয়ারি ২০২৩, ১৩:৫০
০৮ জানুয়ারি ২০২৩, ১৩:২২
০৮ জানুয়ারি ২০২৩, ১২:২৮
০৮ জানুয়ারি ২০২৩, ০২:৫৯
০৭ জানুয়ারি ২০২৩, ২১:৩৫
০৭ জানুয়ারি ২০২৩, ১৯:৫৮
ভাষায় ইংরেজির প্রভাব পড়ছে: সলিমুল্লাহ খান
০৭ জানুয়ারি ২০২৩, ১৯:২৯
০৭ জানুয়ারি ২০২৩, ১৯:২৩
০৭ জানুয়ারি ২০২৩, ১৭:২০
০৭ জানুয়ারি ২০২৩, ১৭:১৭
০৭ জানুয়ারি ২০২৩, ১৫:৪৪
০৭ জানুয়ারি ২০২৩, ১৪:১১
০৭ জানুয়ারি ২০২৩, ১৩:১৮
সম্পর্কিত
বলে নজর রাখো: গর্ডন গ্রিনিজ
সাক্ষাৎকার আগের চেয়ে মহামারির আশঙ্কা বেড়েছে: সারাহ গিলবার্ট
সাক্ষাৎকার লেখালেখির আনন্দ হলো ভাষার নানা সম্ভাবনা: আবদুলরাজাক গুরনাহ
সর্বশেষ খবর
নিজস্ব প্রযুক্তিতে যুদ্ধজাহাজ নির্মাণে ৬৪০ কোটি ডলারের চুক্তি ভারতের
নিজস্ব প্রযুক্তিতে যুদ্ধজাহাজ নির্মাণে ৬৪০ কোটি ডলারের চুক্তি ভারতের
পুলিশ-বিজিবির সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ: পুলিশের তিন গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ
পুলিশ-বিজিবির সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ: পুলিশের তিন গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ
মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
বরিশালে বাস ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা
বরিশালে বাস ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা
সর্বাধিক পঠিত
সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত
সিএনজি অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং
সিএনজি অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং
এনসিপিতে যুক্ত হচ্ছেন নাজমুল আবেদীন ফাহিম ও নাজমুল ইসলাম
এনসিপিতে যুক্ত হচ্ছেন নাজমুল আবেদীন ফাহিম ও নাজমুল ইসলাম
এআই দিয়ে জীবিত দেখিয়ে ৪ লাখ মুক্তিপণ আদায়: সেই রাকিব পেলেন জিপিএ-৫, বাড়িতে কুলখানি
এআই দিয়ে জীবিত দেখিয়ে ৪ লাখ মুক্তিপণ আদায়: সেই রাকিব পেলেন জিপিএ-৫, বাড়িতে কুলখানি