এক মলাটে হার না মানা মানুষের ৫০ গল্প

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০২৩, ১৫:৪৪ আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩, ১৫:৪৮

ব্র্যাকের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংস্থাটির অংশীদারদের মধ্য থেকে হার না মানা ৫০ মানুষের জীবনের সাহস ও আশাজাগানিয়া ৫০টি গল্প নিয়ে প্রকাশিত হয়েছে ‌‘অলওয়েজ আ ওয়ে: ফিফটি স্টোরিজ অব কারেজ অ্যান্ড হোপ’ শিরোনামে বই।

ঢাকা লিট ফেস্টের তৃতীয় দিনে শনিবার (৭ জানুয়ারি) দুপুরে একটি পারফরম্যান্সের মাধ্যমে ঢাকা লিট ফেস্টিভালে বইটির মোড়ক উন্মোচন করা হয়। নায়লা আজাদ নূপুরের রচনা ও নির্দেশনায় এই পারফরম্যান্সটি পরিবেশন করেছে ‘যাত্রিক’।

পারফরম্যান্সের পর এই ৫০টি গল্পের কয়েকজন চরিত্র উঠে আসেন মঞ্চে। নিজ জীবনের গল্প নিয়ে কথা বলেন তারা।

অলওয়েজ আ ওয়ে: ফিফটি স্টোরিজ অব কারেজ অ্যান্ড হোপ বইতে এমন ৫০ মানুষের গল্প হাজির করা হয়েছে, যাঁরা জীবনের চরম বন্ধুর পথ পার হয়ে এসেছেন। যা-ই ঘটুক না কেন, যত কঠিন পরিস্থিতিই হোক না কেন, পথ তারা ঠিকই খুঁজে নিয়েছেন। তাদের উপাখ্যান ব্র্যাকের মৌলিক বিশ্বাসকেই যেন প্রকাশ করে–জন্ম মানুষের ভাগ্য নিয়ন্তা হতে পারে না।

ব্র্যাক বিশ্বাস করে, সমৃদ্ধতর জীবন নির্মাণের অন্তর্নিহিত সম্ভাবনা নিয়ে জন্ম নেয় প্রত্যেক মানুষ। দারিদ্র্য ও অসাম্য মানুষের তৈরি, সুতরাং তাকে পরিবর্তন করা সম্ভব। ব্র্যাক মনে করে, বিশ্বজুড়ে এক কোটিরও বেশি মানুষ ব্র্যাকের অংশীদার। সীমাহীন সাহস আর অসীম সম্ভাবনার অধিকারী তারা প্রত্যেকে।

ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান বলেছিলেন, ‘মানুষ যখন একবার উপলব্ধি করে নিজের জীবনকে তারা বদলে দিতে পারবে, তাদের মধ্যে সম্ভাবনার এক নতুন বাতি জ্বলে ওঠে।’

এই উপাখ্যান সবার শোনার, শেখার ও নিজের জীবন বদলে দেওয়ার অনুপ্রেরণা জোগাবে, এটাই প্রত্যাশা করা হয়েছে।

/এনএআর/
টাইমলাইন: ঢাকা লিট ফেস্ট ২০২৩
০৯ জানুয়ারি ২০২৩, ১১:৩১
০৯ জানুয়ারি ২০২৩, ০১:৫২
০৮ জানুয়ারি ২০২৩, ২০:২৪
০৮ জানুয়ারি ২০২৩, ১৯:৪৫
০৮ জানুয়ারি ২০২৩, ১৮:৫৪
০৮ জানুয়ারি ২০২৩, ১৮:৩১
০৮ জানুয়ারি ২০২৩, ১৭:৫১
০৮ জানুয়ারি ২০২৩, ১৭:১১
০৮ জানুয়ারি ২০২৩, ১৬:৫৫
০৮ জানুয়ারি ২০২৩, ১৫:৪৫
০৮ জানুয়ারি ২০২৩, ১৪:০৪
০৮ জানুয়ারি ২০২৩, ১৩:৫০
০৮ জানুয়ারি ২০২৩, ১৩:২২
০৮ জানুয়ারি ২০২৩, ১২:২৮
০৮ জানুয়ারি ২০২৩, ০২:৫৯
০৭ জানুয়ারি ২০২৩, ২১:৩৫
০৭ জানুয়ারি ২০২৩, ১৯:২৯
০৭ জানুয়ারি ২০২৩, ১৯:২৩
০৭ জানুয়ারি ২০২৩, ১৭:২০
০৭ জানুয়ারি ২০২৩, ১৭:১৭
০৭ জানুয়ারি ২০২৩, ১৫:৪৪
এক মলাটে হার না মানা মানুষের ৫০ গল্প
০৭ জানুয়ারি ২০২৩, ১৪:১১
০৭ জানুয়ারি ২০২৩, ১৩:১৮
সম্পর্কিত
রোহিঙ্গাদের সহায়তায় ১৫৫ কোটি টাকা দিলো অস্ট্রেলিয়া
বোমা হামলার হুমকি: ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন, চলছে নিরাপত্তা তল্লাশি
বোমা হামলার হুমকি: ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন
সর্বশেষ খবর
নিজস্ব প্রযুক্তিতে যুদ্ধজাহাজ নির্মাণে ৬৪০ কোটি ডলারের চুক্তি ভারতের
নিজস্ব প্রযুক্তিতে যুদ্ধজাহাজ নির্মাণে ৬৪০ কোটি ডলারের চুক্তি ভারতের
পুলিশ-বিজিবির সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ: পুলিশের তিন গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ
পুলিশ-বিজিবির সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ: পুলিশের তিন গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ
মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান
বরিশালে বাস ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা
বরিশালে বাস ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা
সর্বাধিক পঠিত
সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত
সিএনজি অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং
সিএনজি অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং
এনসিপিতে যুক্ত হচ্ছেন নাজমুল আবেদীন ফাহিম ও নাজমুল ইসলাম
এনসিপিতে যুক্ত হচ্ছেন নাজমুল আবেদীন ফাহিম ও নাজমুল ইসলাম
এআই দিয়ে জীবিত দেখিয়ে ৪ লাখ মুক্তিপণ আদায়: সেই রাকিব পেলেন জিপিএ-৫, বাড়িতে কুলখানি
এআই দিয়ে জীবিত দেখিয়ে ৪ লাখ মুক্তিপণ আদায়: সেই রাকিব পেলেন জিপিএ-৫, বাড়িতে কুলখানি