মনে গেঁথে আছে বলেই সুন্দরবন নিয়ে লেখা: অমিতাভ ঘোষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০২৩, ১৫:০৮আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩, ১৫:১০

ভারতীয় লেখক ও সাহিত্য সমালোচক অমিতাভ ঘোষ বলেছেন, আমি অনেকটা সময় সুন্দরবনে কাটিয়েছি। আমি খেয়াল করেছি—মার্কিনিরা ভূমি নিয়ে অনেক লেখালেখি করেন। সুন্দরবন আমার মনে এমনভাবে গেঁথে আছে, যে আমি প্রতিনিয়ত লিখে গেছি। 

শনিবার (৭ জানুয়ারি) ঢাকা লিট ফেস্টের তৃতীয় দিনে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ‘কেন্দ্রবিহীন এক বিশ্ব’নামে সেশনে তিনি এসব কথা বলেন। সহাবস্থান বিষয়ে এক দর্শকের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

সেশনটি সঞ্চালনা করেন ভারতীয় সাংবাদিক, সাহিত্য সমালোচক, সম্পাদক এবং লেখক নীলাঞ্জনা এস রায়। এসময় আরও উপস্থিত ছিলেন নোবেল বিজয়ী সাহিত্যিক আব্দুলরাজাক গুরনাহ, ভারতীয় প্রবন্ধকার পঙ্কজ মিশ্র। মনে গেঁথে আছে বলেই সুন্দরবন নিয়ে লেখা: অমিতাভ ঘোষ

অমিতাভ ঘোষ বলেন, আপনি যদি প্রথম অথবা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতের কোনও গ্রামে থেকে থাকেন তাহলে সেই যুদ্ধ আপনাকে নাড়া দিবে না। আজকের ক্রাইসিসের মধ্যে যেটা দেখি তা হচ্ছে শুধু ধ্বংসাত্মক রাজনীতি নয়। যেমন বরিশালের ক্রাইসিস হচ্ছে সেখানের ভূমি হারিয়ে যাচ্ছে। আরও ক্রাইসিস আছে যেগুলা উপেক্ষা করা হচ্ছে। যেমন- ইতালিতে বয়স্ক মানুষদের জন্য অনেক কেয়ারগিভার দরকার। সেখানে অনেক বাংলাদেশি আছে, যারা মূলত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে সেদেশে প্রবেশ করছে। সাহারার মরুভূমিতে থাকছে, জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিচ্ছে। আমি একটি ইতালীয় এক নাগরিককে বলেছিলাম, যদি এডভেঞ্চার কী জিনিস জানতে চাও তোমার কেয়ারগিভারকে জিজ্ঞেস করো। অবিশ্বাস্য একটা বিষয় এবং তাদের সবাই একদম তরুণ অভিবাসী।

তিনি বলেন, মার্কিনিরা আগে ইতিহাস, রাজনীতি নিয়ে লেখালেখি বেশি করতো। সেটি এখন অনেক পরিবর্তন হয়ে গেছে। গত কয়েকবছর ধরে দেখছি মার্কিনিরা যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিংবা তার শাসনামল নিয়ে লিখছে।

/এসও/এমএস/
টাইমলাইন: ঢাকা লিট ফেস্ট ২০২৩
০৯ জানুয়ারি ২০২৩, ১১:৩১
০৯ জানুয়ারি ২০২৩, ০১:৫২
০৮ জানুয়ারি ২০২৩, ২০:২৪
০৮ জানুয়ারি ২০২৩, ১৯:৪৫
০৮ জানুয়ারি ২০২৩, ১৮:৫৪
০৮ জানুয়ারি ২০২৩, ১৮:৩১
০৮ জানুয়ারি ২০২৩, ১৭:৫১
০৮ জানুয়ারি ২০২৩, ১৭:১১
০৮ জানুয়ারি ২০২৩, ১৫:৪৫
০৮ জানুয়ারি ২০২৩, ১৪:০৪
০৮ জানুয়ারি ২০২৩, ১৩:৫০
০৮ জানুয়ারি ২০২৩, ১৩:২২
০৮ জানুয়ারি ২০২৩, ১২:২৮
০৮ জানুয়ারি ২০২৩, ০২:৫৯
০৭ জানুয়ারি ২০২৩, ২১:৩৫
০৭ জানুয়ারি ২০২৩, ১৯:২৯
০৭ জানুয়ারি ২০২৩, ১৯:২৩
০৭ জানুয়ারি ২০২৩, ১৭:২০
০৭ জানুয়ারি ২০২৩, ১৭:১৭
০৭ জানুয়ারি ২০২৩, ১৫:০৮
মনে গেঁথে আছে বলেই সুন্দরবন নিয়ে লেখা: অমিতাভ ঘোষ
০৭ জানুয়ারি ২০২৩, ১৪:১১
০৭ জানুয়ারি ২০২৩, ১৩:১৮
সম্পর্কিত
বলে নজর রাখো: গর্ডন গ্রিনিজ
সাক্ষাৎকারআগের চেয়ে মহামারির আশঙ্কা বেড়েছে: সারাহ গিলবার্ট
সাক্ষাৎকারলেখালেখির আনন্দ হলো ভাষার নানা সম্ভাবনা: আবদুলরাজাক গুরনাহ
সর্বশেষ খবর
চুরি হওয়া গরু মিললো বিএনপি নেতার গোয়ালঘরে, শোকজ করলো দল
চুরি হওয়া গরু মিললো বিএনপি নেতার গোয়ালঘরে, শোকজ করলো দল
দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন কত গতিতে চলবে জানালেন পরিকল্পনা প্রতিমন্ত্রী
দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন কত গতিতে চলবে জানালেন পরিকল্পনা প্রতিমন্ত্রী
‘তদন্ত প্রতিবেদন দৃষ্টান্ত হয়ে থাকবে, কেউ আর ব্যক্তিগত ক্ষোভ মেটাবে না’
‘তদন্ত প্রতিবেদন দৃষ্টান্ত হয়ে থাকবে, কেউ আর ব্যক্তিগত ক্ষোভ মেটাবে না’
একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে 
একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে 
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা