অনলাইনে বইয়ের দোকান: সংকট ও সম্ভাবনার দুয়ার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০২৩, ১৫:০৪আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩, ১৫:০৪

ছাপার অক্ষরের বই নাকি ই-বুক, বইয়ের দোকানে গিয়ে বই কেনা নাকি অনলাইনের দোকান? এমন মুখোমুখি অবস্থানে দাঁড় করানোর দরকার নেই বলে মনে করেন দেশের প্রকাশকরা। তারা বলছেন, অফলাইনের ছাপা ও বিক্রি উভয়ই থাকবে কিন্তু আধুনিক যুগে প্রযুক্তিকে অস্বীকার করার সুযোগ নেই বলে অনলাইন বই ও দোকান নিয়ে নতুন করে পরিকল্পনার দরকার আছে। অনলাইনের বই ছাপা ও বিক্রি নিয়ে সম্ভাবনা যত আছে, শঙ্কাও কম নেই। ঢাকা লিট ফেস্ট ২০২৩ এর শনিবারের আয়োজনে আলোচনার বিষয় ছিল বইয়ের বিপণন- দোকান পেরিয়ে অনলাইন।

সৈয়দ জাকির হোসাইনের সঞ্চালনায় কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে আলোচনায় প্রকাশক শুভঙ্কর দে বলেন, ‘অনলাইনে দুটো পদ্ধতি আছে। একটা ই-বুক আর আরেকটি বইয়ের দোকান। অনলাইনে যে বইটা সেটা সামনাসামনি দেখে, উল্টেপাল্টে কেনার মধ্যে অন্য অনুভূতি কাজ করে।’

যুক্ত প্রকাশনীর প্রকাশক নিশাত জাহান রানা বলেন, ‘মানুষের জীবনের জীবনে সূক্ষাতিসূক্ষ ভাবনা যা কিছু আছে, যা কিছু পাণ্ডুলিপিতে আনেন মানুষেরই জন্য, সেই ভাবনাগুলোকে বই তৈরির মধ্য দিয়ে আবারও মানুষেরই কাছে যে প্রকাশক পৌঁছান- তিনি নিশ্চয় তার সর্বোচ্চ মেধা, তার ভাবনা দিয়ে চেস্টা করেন তা গ্রন্থবদ্ধ করতে। বিপণনের বাস্তবতা বড় নির্মম। বাজারের চরিত্রও তাই। বইয়ের দোকান থেকে এই অনলাইনের জগতে আসার সম্ভাবনা ও সঙ্কট দুই-ই আছে।’ 

প্রকাশক খান মাহবুব মনে করেন এখন চাইলেও অনলাইনকে অস্বীকার করা যাবে না। কোভিড পরবর্তী নিউ-নরমাল সময়ে সব দেওয়া গেলেও সময় দেওয়া যায় না। অনলাইনের সুবিধা হলো এর বৃহৎ পরিসর। কিন্তু ছোট ও মধ্যম পুঁজির প্রকাশকরা সংকটে পড়ে যাচ্ছে।

কলকাতা - ঢাকার বিপণন নিয়ে কথা বলেন মারুফ হোসেন। তিনি বলেন, ‘আলোচনায় দোকান ও অনলাইনকে মুখোমুখি দাঁড় করাতে আমি চাই না। যেহেতু প্রযুক্তিকে এড়িয়ে যেতে পারবেন না, ফলে নতুন করে পরিকল্পনাটা করতে হবে।’

আরেক আলোচক দীপঙ্কর দাস বলেন, ‘কোভিডের পরে দোকান বন্ধ হয়েছে তা নয়। আরও আগে থেকে সেটা শুরু হয়েছে। বইকে ভালোবেসে অনেকে ফেসবুককেন্দ্রীক বিপণনে গেছেন। কিন্তু প্রকাশিত ছাপা বইয়ের কদর তাতে কমবে না। স্টোরের কমতি মনে খচখচ করবে। অনেক বই ই-বুকে নামিয়ে রেখেও হয়তো পড়া হয় না, হাতের সামনে বই থাকলে সেটা পড়া হয় সহজে। ফলে অনলাইন একটা মাধ্যম কিন্তু তাতে ছাপার সঙ্গে কোনো সাংঘর্ষিকতা তৈরি হবে না।’

/এনএ/
টাইমলাইন: ঢাকা লিট ফেস্ট ২০২৩
০৯ জানুয়ারি ২০২৩, ১১:৩১
০৯ জানুয়ারি ২০২৩, ০১:৫২
০৮ জানুয়ারি ২০২৩, ২০:২৪
০৮ জানুয়ারি ২০২৩, ১৯:৪৫
০৮ জানুয়ারি ২০২৩, ১৮:৫৪
০৮ জানুয়ারি ২০২৩, ১৮:৩১
০৮ জানুয়ারি ২০২৩, ১৭:৫১
০৮ জানুয়ারি ২০২৩, ১৭:১১
০৮ জানুয়ারি ২০২৩, ১৫:৪৫
০৮ জানুয়ারি ২০২৩, ১৪:০৪
০৮ জানুয়ারি ২০২৩, ১৩:৫০
০৮ জানুয়ারি ২০২৩, ১৩:২২
০৮ জানুয়ারি ২০২৩, ১২:২৮
০৮ জানুয়ারি ২০২৩, ০২:৫৯
০৭ জানুয়ারি ২০২৩, ২১:৩৫
০৭ জানুয়ারি ২০২৩, ১৯:২৯
০৭ জানুয়ারি ২০২৩, ১৯:২৩
০৭ জানুয়ারি ২০২৩, ১৭:২০
০৭ জানুয়ারি ২০২৩, ১৭:১৭
০৭ জানুয়ারি ২০২৩, ১৫:০৪
অনলাইনে বইয়ের দোকান: সংকট ও সম্ভাবনার দুয়ার
০৭ জানুয়ারি ২০২৩, ১৪:১১
০৭ জানুয়ারি ২০২৩, ১৩:১৮
সম্পর্কিত
বলে নজর রাখো: গর্ডন গ্রিনিজ
সাক্ষাৎকারআগের চেয়ে মহামারির আশঙ্কা বেড়েছে: সারাহ গিলবার্ট
সাক্ষাৎকারলেখালেখির আনন্দ হলো ভাষার নানা সম্ভাবনা: আবদুলরাজাক গুরনাহ
সর্বশেষ খবর
চুরি হওয়া গরু মিললো বিএনপি নেতার গোয়ালঘরে, শোকজ করলো দল
চুরি হওয়া গরু মিললো বিএনপি নেতার গোয়ালঘরে, শোকজ করলো দল
দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন কত গতিতে চলবে জানালেন পরিকল্পনা প্রতিমন্ত্রী
দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন কত গতিতে চলবে জানালেন পরিকল্পনা প্রতিমন্ত্রী
‘তদন্ত প্রতিবেদন দৃষ্টান্ত হয়ে থাকবে, কেউ আর ব্যক্তিগত ক্ষোভ মেটাবে না’
‘তদন্ত প্রতিবেদন দৃষ্টান্ত হয়ে থাকবে, কেউ আর ব্যক্তিগত ক্ষোভ মেটাবে না’
একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে 
একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে 
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা