‘দেশে স্পেইস ইঞ্জিনিয়ার তৈরিতে শিক্ষাব্যবস্থার উন্নয়ন প্রয়োজন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০২৩, ১৭:৫১ আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩, ২০:৫১

দৈনন্দিন জীবনে মোবাইল ক্যামেরা, পানি বিশুদ্ধকরণ যন্ত্র, চশমার লেন্স এমনকি অ্যালুমিনিয়াম ফয়েলের মতো প্রযুক্তি ব্যবহারে স্পেইস ইঞ্জিনিয়ারিং গুরুত্ব অপরিসীম। অথচ বাংলাদেশের শিক্ষাব্যবস্থা স্পেইস ইঞ্জিনিয়ার তৈরিতে সহায়ক নয়। এ ধরনের পরিস্থিতি আরও দ্রুত উন্নয়ন প্রয়োজন বলে মনে করছেন ব্র্যাক অন্বেষা স্যাটেলাইট উৎক্ষেপণের অন্যতম কাণ্ডারি ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিকাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রভাষক আব্দুল্লা হিল কাফি।

তিনি ঢাকা লিট ফেস্টের তৃতীয় দিনে শনিবার (৭ জানুয়ারি) বাংলা একাডেমির ভাস্কর নভেরা মিলনায়তনে ‘মিশন টু মার্স: ওয়ান্ট টু গো টু দি রেড প্লানেট?’ শীর্ষক সেশনের এসব কথা বলেন। স্পেইস ইনোভেশন ক্যাম্পের সহায়তায় আয়োজিত এই সেশনটি সাজানো হয়েছিল বিজ্ঞান নির্ভর আলোচনা, ভিডিও প্রদর্শনী ও কুইজ দিয়ে।

আলোচক মহাকাশ গবেষণার বিভিন্ন উল্লেখযোগ্য অগ্রগতি সালের ক্রমানুসারে ব্যাখ্যা করেন। তিনি বলেন, ‘স্পেইস ইঞ্জিনিয়ারিংয়ের কল্যাণে আমরা মোবাইল ক্যামেরা, পানি বিশুদ্ধকরণ যন্ত্র, চশমার লেন্স এমনকি অ্যালুমিনিয়াম ফয়েলের মতো প্রযুক্তি দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারছি।’

ছবি: সাজ্জাদ হোসেন

তিনি বলেন, ‘আমাদের দেশে স্পেইস ইঞ্জিনিয়ার তৈরির মতো দক্ষ শিক্ষাব্যবস্থা নেই। পরিস্থিতি ধীরে ধীরে উন্নত হলেও আরও দ্রুত উন্নয়ন প্রয়োজন।’

প্রশ্নোত্তর পর্বে ‘চীন বা ভারতের মতো উঠতি মহাকাশ বিজয়ী দেশগুলোর সাথে একই পাল্লায় আমাদের দেশের প্রতিযোগিতা করা উচিত কিনা’ দর্শকের এমন প্রশ্নের জবাবে কাফি বলেন, ‘মহাকাশ গবেষণায় প্রচুর অর্থলগ্নির বিষয় আছে। বাংলাদেশের প্রতিযোগিতা নয়, সমন্বয়ের পথ বেছে নিতে হবে।’

/ইউএস/
টাইমলাইন: ঢাকা লিট ফেস্ট ২০২৩
০৯ জানুয়ারি ২০২৩, ১১:৩১
০৯ জানুয়ারি ২০২৩, ০১:৫২
০৮ জানুয়ারি ২০২৩, ২০:২৪
০৮ জানুয়ারি ২০২৩, ১৯:৪৫
০৮ জানুয়ারি ২০২৩, ১৮:৫৪
০৮ জানুয়ারি ২০২৩, ১৮:৩১
০৮ জানুয়ারি ২০২৩, ১৭:৫১
০৮ জানুয়ারি ২০২৩, ১৭:১১
০৮ জানুয়ারি ২০২৩, ১৬:৫৫
০৮ জানুয়ারি ২০২৩, ১৫:৪৫
০৮ জানুয়ারি ২০২৩, ১৪:০৪
০৮ জানুয়ারি ২০২৩, ১৩:৫০
০৮ জানুয়ারি ২০২৩, ১৩:২২
০৮ জানুয়ারি ২০২৩, ১২:২৮
০৮ জানুয়ারি ২০২৩, ০২:৫৯
০৭ জানুয়ারি ২০২৩, ২১:৩৫
০৭ জানুয়ারি ২০২৩, ১৯:২৯
০৭ জানুয়ারি ২০২৩, ১৯:২৩
০৭ জানুয়ারি ২০২৩, ১৭:৫১
‘দেশে স্পেইস ইঞ্জিনিয়ার তৈরিতে শিক্ষাব্যবস্থার উন্নয়ন প্রয়োজন’
০৭ জানুয়ারি ২০২৩, ১৭:২০
০৭ জানুয়ারি ২০২৩, ১৭:১৭
০৭ জানুয়ারি ২০২৩, ১৫:৪৪
০৭ জানুয়ারি ২০২৩, ১৪:১১
০৭ জানুয়ারি ২০২৩, ১৩:১৮
সম্পর্কিত
বলে নজর রাখো: গর্ডন গ্রিনিজ
সাক্ষাৎকার আগের চেয়ে মহামারির আশঙ্কা বেড়েছে: সারাহ গিলবার্ট
সাক্ষাৎকার লেখালেখির আনন্দ হলো ভাষার নানা সম্ভাবনা: আবদুলরাজাক গুরনাহ
সর্বশেষ খবর
‘বিগ বস বাংলা’র ঘরে ভূতের হানা, আতঙ্কিত প্রতিযোগীরা
‘বিগ বস বাংলা’র ঘরে ভূতের হানা, আতঙ্কিত প্রতিযোগীরা
গুঞ্জন উড়িয়ে দিলেন আমির
গুঞ্জন উড়িয়ে দিলেন আমির
পদ্মা ব্যারাজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণ করবে সরকার, নীতিগত সিদ্ধান্ত
পদ্মা ব্যারাজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণ করবে সরকার, নীতিগত সিদ্ধান্ত
৪ ঘণ্টা ধরে দুই মহাসড়কে শ্রমিকরা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড: ৬০ কারখানায় ছুটি
৪ ঘণ্টা ধরে দুই মহাসড়কে শ্রমিকরা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড: ৬০ কারখানায় ছুটি
সর্বাধিক পঠিত
হীরার ওপর দাঁড়িয়ে আছে যে শহর
হীরার ওপর দাঁড়িয়ে আছে যে শহর
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড
মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে এবার সাতক্ষীরায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে এবার সাতক্ষীরায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
কোন এলপিজির দাম কত বাড়লো
কোন এলপিজির দাম কত বাড়লো