ক্রিকেট অনেকটাই ব্যাটারদের হয়ে যাচ্ছে, ঢাকা লিট ফেস্টে স্যার গর্ডন গ্রিনিজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০২৩, ১৫:১৮আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ১৬:২৩

ক্রিকেট এখন অনেকটাই ব্যাটারদের হয়ে যাচ্ছে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক কোচ কিংবদন্তি স্যার গর্ডন গ্রিনিজ। ওয়েস্ট ইন্ডিজের জাতীয় দলের সাবেক এই বিধ্বংসী ওপেনার বলেছেন, ‘আমাদের বোলার ও ব্যাটারদের সাম্য প্রতিষ্ঠা করা উচিত।’

রবিবার (৮ জানুয়ারি) লিট ফেস্টের চতুর্থ ও শেষ দিনে ‘আই অন দ্য বল’ শীর্ষক সেশনে কথা বলেন তিনি। গতকাল শনিবার (৭ জানুয়ারি) সত্তর ও আশির দশকে বাংলাদেশের কিংবদন্তি ব্যাটার ইউসুফ রহমান বাবুর ‘আই অন দ্য বল’ বইটির মোড়ক উন্মোচন হয়েছে। গ্রন্থের নামেই সেশনটির নামকরণ করা হয়। 

বেলা সাড়ে ১২টায় বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে ইউসুফ রহমান বাবুর সঞ্চালনায় স্যার গর্ডন গ্রিনিজের সঙ্গে আলোচনায় অংশ নেন জিম্বাবুয় জাতীয় দলের সাবেক ক্রিকেটার হ্যামিল্টন মাসাকাদজা। সেশনে অংশগ্রহণকারী খেলোয়াড়ি জীবন, অনুপ্রেরণা ও অর্জন নিয়ে আলোচনা হয়।

কিংবদন্তি স্যার গর্ডন গ্রিনিজ ১৯৯৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী বাংলাদেশ দলের প্রধান কোচ ছিলেন। খেলোয়াড়ি জীবনে হ্যামিল্টন মাসাকাদজাও স্বদেশ জিম্বাবুয়ের পর বাংলাদেশেই সবচেয়ে বেশি সময় কাটিয়েছেন। আলোচনার শুরুতে উভয়েই বাংলাদেশকে তাদের ‘সেকেন্ড হোম’ বলে অভিহিত করেন।

সঞ্চালক গর্ডন গ্রিনিজকে ১৯৮৩ সালের বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি ভারতের কাছে হারার কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘ক্রিকেটে যেকোনও দিন নিজেদের দিনে যেকোনও দলকে হারাতে পারে। তবে আমি এখনও বিশ্বাস করতে পারছি না, আমরা কীভাবে হেরে গিয়েছিলাম।’

প্রসঙ্গক্রমে খেলোয়াড় ও দর্শকদের ওপর মিডিয়ার ব্যাপক প্রভাব আছে এমন মন্তব্য করেন তিনি। বলেন, ‘মিডিয়ায় আরও বুঝে-শুনে কোনও খেলোয়াড়ের প্রশংসা বা দুর্নাম করা উচিত।’

গর্ডন ক্রিকেটের সাম্প্রতিক পরিবর্তনেরও সমালোচনা করেন। ক্রিকেট অনেকটাই ব্যাটারদের হয়ে যাচ্ছে মন্তব্য করে তিনি যোগ করেন, ‘আমাদের বোলার ও ব্যাটারদের সাম্য প্রতিষ্ঠা করা উচিত।’

ছবি: সাজ্জাদ হোসেন

এজন্য তিনি নীতিনির্ধারকের পাশাপাশি দর্শকরাও দায়ী বলে মনে করেন। টেস্ট ক্রিকেটের চেয়ে কম সময়ে বিনোদনের জন্য টি-টুয়েন্টির ভক্ত বেড়ে যাচ্ছে। এ নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি দর্শকদের আহ্বান করেন, ‘দর্শক হিসেবে প্লিজ আপনারা খেলাটিকে বাঁচিয়ে রাখুন।’

হ্যামিল্টন মাসাকাদজা বাংলাদেশের মানুষ, ক্রিকেটবোদ্ধা ও প্রাণোচ্ছ্বল ফ্যানদের পছন্দ করেন। এ দেশের মাটিতেই তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন বলে বাংলাদেশ সবসময়ই তার কাছে স্পেশাল। দর্শকদের পক্ষ থেকে জিম্বাবুয়ের ক্রিকেটে সাম্প্রতিক উন্নতির কারণ জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘নিজের ওপর বিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ। এখন জিম্বাবুয়ের খেলোয়াড়রা নিজেদের ওপর আরও বেশি বিশ্বাস রাখছেন বলেই তাদের খেলায় উন্নতি হচ্ছে।’

তিনি মনে করেন, শুধু ক্রিকেট নয়, যেকোনও খেলাতেই ভালো করার অন্যতম শর্ত আত্মবিশ্বাস।

/ইউএস/এমওএফ/
টাইমলাইন: ঢাকা লিট ফেস্ট ২০২৩
০৯ জানুয়ারি ২০২৩, ১১:৩১
০৯ জানুয়ারি ২০২৩, ০১:৫২
০৮ জানুয়ারি ২০২৩, ২০:২৪
০৮ জানুয়ারি ২০২৩, ১৯:৪৫
০৮ জানুয়ারি ২০২৩, ১৮:৫৪
০৮ জানুয়ারি ২০২৩, ১৮:৩১
০৮ জানুয়ারি ২০২৩, ১৭:৫১
০৮ জানুয়ারি ২০২৩, ১৭:১১
০৮ জানুয়ারি ২০২৩, ১৫:৪৫
০৮ জানুয়ারি ২০২৩, ১৫:১৮
ক্রিকেট অনেকটাই ব্যাটারদের হয়ে যাচ্ছে, ঢাকা লিট ফেস্টে স্যার গর্ডন গ্রিনিজ
০৮ জানুয়ারি ২০২৩, ১৪:০৪
০৮ জানুয়ারি ২০২৩, ১৩:৫০
০৮ জানুয়ারি ২০২৩, ১৩:২২
০৮ জানুয়ারি ২০২৩, ১২:২৮
০৮ জানুয়ারি ২০২৩, ০২:৫৯
০৭ জানুয়ারি ২০২৩, ২১:৩৫
০৭ জানুয়ারি ২০২৩, ১৯:২৯
০৭ জানুয়ারি ২০২৩, ১৯:২৩
০৭ জানুয়ারি ২০২৩, ১৭:২০
০৭ জানুয়ারি ২০২৩, ১৭:১৭
০৭ জানুয়ারি ২০২৩, ১৪:১১
০৭ জানুয়ারি ২০২৩, ১৩:১৮
সম্পর্কিত
বলে নজর রাখো: গর্ডন গ্রিনিজ
সাক্ষাৎকারআগের চেয়ে মহামারির আশঙ্কা বেড়েছে: সারাহ গিলবার্ট
সাক্ষাৎকারলেখালেখির আনন্দ হলো ভাষার নানা সম্ভাবনা: আবদুলরাজাক গুরনাহ
সর্বশেষ খবর
বাংলাদেশে অ্যাকাডেমিক সহায়তা জোরদার করতে চায় পাকিস্তান
বাংলাদেশে অ্যাকাডেমিক সহায়তা জোরদার করতে চায় পাকিস্তান
১২ তলা থেকে পথচারী নারীর ওপর পড়লেন যুবক: নারীর মৃত্যু, জীবিত যুবক
১২ তলা থেকে পথচারী নারীর ওপর পড়লেন যুবক: নারীর মৃত্যু, জীবিত যুবক
এবার জামায়াত নিয়ে বিস্ফোরক মন্তব্য আম্মারের, বললেন ‘একচুয়াল পারফর্ম করতেছে’
এবার জামায়াত নিয়ে বিস্ফোরক মন্তব্য আম্মারের, বললেন ‘একচুয়াল পারফর্ম করতেছে’
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত