ইউক্রেন ইস্যুতে ট্রুডোর সঙ্গে আলোচনা বাইডেনের

বিদেশ ডেস্ক
০৭ মে ২০২২, ১৭:২৬আপডেট : ০৭ মে ২০২২, ১৭:২৮

ইউক্রেন ইস্যুতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার ফোনে কথা হয়েছে দুই নেতার। মার্কিন প্রেসিডেন্টের দফতর হোয়াইট হাউজের পক্ষ থেকে দুই নেতার ফোনালাপের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

হোয়াইট হাউস জানিয়েছে, ইউক্রেনকে নিরাপত্তা সহায়তা দেওয়া নিয়ে কথা হয়েছে দুই নেতার।

আলাপকালে ইউক্রেনে আগ্রাসনের জন্য রাশিয়াকে দায়বদ্ধ করার ব্যাপারে এদিন নিজেদের অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন দুই নেতা।

এদিকে রবিবার বিশ্বের শীর্ষ অর্থনৈতিক শক্তিগুলোর জোট জি-৭ নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৈঠকটি ভার্চুয়ালি হতে যাচ্ছে বলে জানান জার্মান সরকারের মুখপাত্র ক্রিশ্চিয়ান হফম্যান।

জার্মানির রাজধানী বার্লিনে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, চলমান সমস্যা নিয়ে ভিডিও কনফারেন্সে আলোচনা করা হবে। বিশেষ করে ইউক্রেনের পরিস্থিতি প্রাধান্য পাবে। এতে প্রেসিডেন্ট জেলেনস্কি অংশ নেবেন এবং তার দেশের বর্তমান সমস্যাগুলো তুলে ধরবেন।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের