রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা দেবে কানাডা: ট্রুডো

আন্তর্জাতিক ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২২, ১৫:৩৭আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ১৫:৩৭

ইউক্রেনের কাছ থেকে দখলকৃত এলাকায় কথিত গণভোট আয়োজনের ঘটনায় রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করবে কানাডা। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই ঘোষণা দিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

জাস্টিন ট্রুডো বলেন, কানাডা কখনও এই গণভোটের ফল বা রাশিয়া কর্তৃক ইউক্রেনের ভূখণ্ড অবৈধ দখলের প্রচেষ্টাকে স্বীকৃতি দেবে না।

তিনি বলেন, ইউক্রেনের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার এই সর্বশেষ প্রচেষ্টায় জড়িত ব্যক্তি এবং সংস্থাগুলোর ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

এদিকে রাশিয়ার দখল করে নেওয়া ইউক্রেনীয় অঞ্চলগুলোতে মস্কোর নিয়োগ দেওয়া কর্মকর্তারা জানিয়েছেন, গণভোটে রাশিয়ার অংশ হওয়ার পক্ষে রায় দিয়েছে সংখ্যাগরিষ্ঠ মানুষ। অন্যদিকে কথিত এই ভোটাভুটিকে অবৈধ ও জবরদস্তিমূলক হিসেবে আখ্যায়িত করেছে কিয়েভ ও তার পশ্চিমা মিত্ররা।

ডনেস্ক, লুহানস্ক, জাপোরিজ্জিয়া ও খেরসনে তড়িঘড়ি করে এই গণভোটের আয়োজন করা হয়। এই চারটি এলাকা সম্মিলিতভাবে ইউক্রেনের ১৫ শতাংশ ভূখণ্ড। এসব এলাকার প্রায় ৪০ লাখ মানুষ গণভোটে অংশগ্রহণের জন্য যোগ্য হিসেবে বিবেচিত হয়েছিলেন।

চারদিন ধরে চলা গণভোটের অংশ হিসেবে নির্বাচনি কর্মকর্তারা সেনাসদস্যদের প্রহরায় মানুষের বাড়িতে বাড়িতে ব্যালট বাক্স নিয়ে যান। শুধু মঙ্গলবার ভোটকেন্দ্র খোলা হয়। তবে আন্তর্জাতিক স্বীকৃতি না থাকায় গণভোটের এই প্রক্রিয়া কোনও স্বতন্ত্র গোষ্ঠী পর্যবেক্ষণ করেনি।

গণভোট সম্পন্ন হওয়া চারটি অঞ্চলের সবগুলোতেই সবকটি ব্যালট গণনা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

ধারণা করা হচ্ছে, শুক্রবার রাশিয়ার পার্লামেন্টে দেওয়া ভাষণে এই চারটি অঞ্চলকে রাশিয়ায় একীভূত করার ঘোষণা দিতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর আগে ২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া উপত্যকাকে একই ধরনের গণভোটের পর রাশিয়ার ভূখণ্ড হিসেবে ঘোষণা দিয়েছিলেন পুতিন।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী