তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প

থামছে না মৃত্যুর মিছিল, প্রাণহানি ২৪ হাজার ছুঁইছুঁই

আন্তর্জাতিক ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩৪আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৪৮

তুরস্ক-সিরিয়ার ভূমিকম্পে এত প্রাণহানি হবে কারও ধারণায় ছিল? মৃত্যুর মিছিল পূর্বের ভূমিকম্পে হতাহতের সব পরিসংখ্যানকে ছাপিয়ে যাচ্ছে। পাঁচ দিনে দুই দেশের মৃত্যু ছাড়ালো ২৩ হাজার ৮০০। শনিবার (১১ ফেব্রুয়ারি) সিরিয়া ও তুরস্কের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গত সোমবার (৬ ফেব্রুয়ারি) ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ঘটে তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে। যার উৎপত্তি ঘটে তুরস্কের উত্তরাঞ্চলে। ধ্বংসস্তূপে তুরস্কের কয়েকটি শহর। ভূমিকম্পে লন্ডভন্ড শত শত ভবন। ধ্বংসস্তূপে তল্লাশিতে বেরিয়ে আসছে একের পর এক লাশ। কখনও আবার অলৌকিকভাবে বেঁচে যাচ্ছেন কেউ কেউ। তাদের আহত অবস্থায় নেওয়া হচ্ছে হাসপাতালে।

যতদূর চোখ যাবে শুধু ক্ষয়ক্ষতির দৃশ্য। ছবি: রয়টার্স

এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুই দেশের কর্তৃপক্ষ থেকে পাওয়া তথ্য অনুয়ায়ী, ক্ষয়ক্ষতির মাত্রা বেশি তুরস্কে। দেশটিতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৩১৮ জনে। আহত হয়েছেন ৮০ হাজারের বেশি।

তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান জানিয়েছেন, তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ১০ প্রদেশে মাঠে উদ্ধার কাজে নিয়োজিত রয়েছেন ১ লাখ ৪১ হাজারের বেশি উদ্ধারকর্মী। এদের মধ্যে বিদেশি টিমও রয়েছে।

এদিকে সিরিয়ার বেসামরিক স্বেচ্ছাসেবী সংস্থা হোয়াইট হেলমেটসের পরিংসখ্যান অনুযায়ী, সিরিয়ায় হু হু করে বাড়ছে নিহতের সংখ্যা। বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চল সহ  সব মিলিয়ে সাড়ে ৩ হাজারের বেশি নিহত হয়েছে।  সূত্র: আল জাজিরা

/এলকে/
টাইমলাইন: তুরস্কে ভয়াবহ ভূমিকম্প
১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:১০
১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:২৫
১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৩২
১১ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩৪
থামছে না মৃত্যুর মিছিল, প্রাণহানি ২৪ হাজার ছুঁইছুঁই
০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:২৯
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০৪
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:২৯
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৩
সম্পর্কিত
সংবাদমাধ্যমকে মামলার হুমকি নেতানিয়াহুর
ব্রিকস নেতাদের রসনাবিলাসে এবার যা যা থাকছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ধর্ম নিয়ে বিতর্ক: শুভ’র মরদেহ দাফনের নির্দেশ হাইকোর্টের
ধর্ম নিয়ে বিতর্ক: শুভ’র মরদেহ দাফনের নির্দেশ হাইকোর্টের
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
৩২ ধরনের শিশুখাদ্য বাজার থেকে প্রত্যাহার চেয়ে হাইকোর্টে রিট
৩২ ধরনের শিশুখাদ্য বাজার থেকে প্রত্যাহার চেয়ে হাইকোর্টে রিট
সংবাদমাধ্যমকে মামলার হুমকি নেতানিয়াহুর
সংবাদমাধ্যমকে মামলার হুমকি নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি