তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প

পরিচয় গোপন রেখে তুর্কি দূতাবাসে বিপুল অর্থ দান পাকিস্তানির

আন্তর্জাতিক ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৩৬আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৩৯

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় হাত বাড়িয়ে দিচ্ছে বিশ্বের অনেক দেশ। তবে পরিচয় গোপন রেখে যুক্তরাষ্ট্রের তুর্কি দূতাবাসে ৩ কোটি মার্কিন ডলার দান করে আলোচনায় অজ্ঞাত এক পাকিস্তানি। শনিবার (১১ ফেব্রুয়ারি) এক টুইট বার্তায় এ কথা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।

এমন ঘটনায় আলোচনা চলছে নানা মহলে। তার পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে সংশ্লিষ্টরা। এই খবর পৌঁছে গেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কাছেও। টুইট বার্তায় তিনি জানান, নাম পরিচয় প্রকাশ না করে যুক্তরাষ্ট্রের তুরস্কের দূতাবাসে প্রবেশ করেছিলেন ওই ব্যক্তি। একজন পাকিস্তানের এমন উদাহরণ দেখে আমি গভীরভাবে অনুপ্রাণিত হয়েছি। তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ৩ কোটি মার্কিন ডলার দান করেছেন তিনি।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর টুইট

উল্লেখ্য, স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় প্রাণহানির সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। ছয় দিনের মাথায় এসেও ধ্বংসস্তূপে মিলছে লাশ। কখনও আবারও প্রাণের সন্ধান। তবে সময় যত বাড়ছে জীবিত থাকার সম্ভবনা কমে আসছে। রবিবার (১২ ফেব্রুয়ারি) দুই দেশে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ২৯ হাজার।

সূত্র: আনাদোলু এজেন্সি, সিএনএন

/এলকে/
টাইমলাইন: তুরস্কে ভয়াবহ ভূমিকম্প
১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:১০
১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:২৫
১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৩৬
পরিচয় গোপন রেখে তুর্কি দূতাবাসে বিপুল অর্থ দান পাকিস্তানির
১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৩২
০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:২৯
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০৪
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:২৯
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৩
সম্পর্কিত
সংবাদমাধ্যমকে মামলার হুমকি নেতানিয়াহুর
ব্রিকস নেতাদের রসনাবিলাসে এবার যা যা থাকছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ধর্ম নিয়ে বিতর্ক: শুভ’র মরদেহ দাফনের নির্দেশ হাইকোর্টের
ধর্ম নিয়ে বিতর্ক: শুভ’র মরদেহ দাফনের নির্দেশ হাইকোর্টের
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
৩২ ধরনের শিশুখাদ্য বাজার থেকে প্রত্যাহার চেয়ে হাইকোর্টে রিট
৩২ ধরনের শিশুখাদ্য বাজার থেকে প্রত্যাহার চেয়ে হাইকোর্টে রিট
সংবাদমাধ্যমকে মামলার হুমকি নেতানিয়াহুর
সংবাদমাধ্যমকে মামলার হুমকি নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি