তুরস্কে ভূমিকম্প

২০৪ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ৭ জনকে জীবিত উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:০৮আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:০৮

প্রাণঘাতী ভূমিকম্পের ২০৪ ঘণ্টা (আট দিন) পর তুরস্কে ধ্বংসস্তূপ থেকে অন্তত সাত জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তুরস্কের আধুনিক ইতিহাসে এটিই ছিল সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প। মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

তুরস্কের সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, দক্ষিণাঞ্চলীয় হাতায় প্রদেশে ধসে পড়া ভবনের নিচ থেকে এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সিএনএন তুর্ক জানিয়েছে, মঙ্গলবার সকালের দিকে ১৮ বছর বয়সী মোহাম্মদ জাফেরকে উদ্ধার করা হয়েছে। আদিমান প্রদেশে জাফেরকে অক্সিজেন মাস্ক পরা অবস্থায় স্ট্রেচারে নিয়ে যেতে দেখা গেছে। অ্যাম্বুলেন্সে নেওয়ার সময় তাকে আঙুল নাড়তে দেখা গেছে।

এর কিছুক্ষণ আগে কাহরামানমারাস প্রদেশে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে দুই ভাইকে উদ্ধার করেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে দুই ভাইকে ১৭ বছর বয়সী মোহাম্মদ ইনেস ইয়েনিনার ও ২১ বছর বয়সী বাকি ইয়েনিনার হিসেবে শনাক্ত করা হয়েছে।

উদ্ধারের পর উভয়কেই অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের শেষ অবস্থা জানা যায়নি।

এছাড়া হাতায় প্রদেশে দুই জন নারী এবং কাহরামানমারাস শহরে মঙ্গলবার আরও তিনজকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে তুরস্কের সংবাদমাধ্যম।

৬ ফেব্রুয়ারির ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে সিরিয়া ও তুরস্কে মৃতের সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়ে গেছে।

 

/এএ/
টাইমলাইন: তুরস্কে ভয়াবহ ভূমিকম্প
১৪ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:০৮
২০৪ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ৭ জনকে জীবিত উদ্ধার
১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:১০
১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:২৫
১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৩২
০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:২৯
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০৪
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:২৯
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৩
সম্পর্কিত
সংবাদমাধ্যমকে মামলার হুমকি নেতানিয়াহুর
ব্রিকস নেতাদের রসনাবিলাসে এবার যা যা থাকছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ধর্ম নিয়ে বিতর্ক: শুভ’র মরদেহ দাফনের নির্দেশ হাইকোর্টের
ধর্ম নিয়ে বিতর্ক: শুভ’র মরদেহ দাফনের নির্দেশ হাইকোর্টের
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
৩২ ধরনের শিশুখাদ্য বাজার থেকে প্রত্যাহার চেয়ে হাইকোর্টে রিট
৩২ ধরনের শিশুখাদ্য বাজার থেকে প্রত্যাহার চেয়ে হাইকোর্টে রিট
সংবাদমাধ্যমকে মামলার হুমকি নেতানিয়াহুর
সংবাদমাধ্যমকে মামলার হুমকি নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি