ত্রাণ নিয়ে সিরিয়ার আলেপ্পোতে ডব্লিউএইচও প্রধান

আন্তর্জাতিক ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:২১ আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:২১

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর মহাপরিচালক টেড্রোস আডানম গেব্রিয়াসিস ভূমিকম্পে বিধ্বস্ত সিরিয়ার আলেপ্পোতে পৌঁছেছেন। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানা এ খবর নিশ্চিত করেছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানাচ্ছে, শনিবার সকালে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিরিয়ার উদ্দেশে যাত্রা শুরু করেন গেব্রিয়াসিস। তার সঙ্গে রয়েছে ২ লাখ ৯০ হাজার ডলার মূল্যের চিকিৎসা সরঞ্জাম।

গেব্রিয়াসিসের সঙ্গে রয়েছেন ডব্লিউএইচও’র জরুরি কর্মসূচির নির্বাহী পরিচালক মাইক রায়ান। শুক্রবার তিনি বলেছিলেন, এই ত্রাণ সহযোগিতা ইতোমধ্যে সিরিয়া মজুতকে আরও সমৃদ্ধ করবে।

রায়ান বলেছিলেন, আমাদের একটি ব্যবস্থা রয়েছে যা আমরা আরও বর্ধিত করব। আমরা আগেই দেশটিতে ত্রাণ মজুত করেছি, সেখানে আমাদের গুদাম রয়েছে। দুবাইয়ের আইএইচসি ব্যাকআপ কেন্দ্র হিসেবে কাজ করছে।

রবিবার সিরিয়ায় আরেকটি ফ্লাইট পৌঁছাতে পারে। ডব্লিউএইচও বলেছে, এতে ৩৭ মেট্রিক টন জরুরি স্বাস্থ্য সরঞ্জাম থাকবে ৩ লাখ মানুষের জন্য।

সোমবারের ভয়াবহ হামলার পর সিরিয়ার বেসামরিকদের সহযোগিতায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে।

শুক্রবার বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলের সিরিয়া বেসামরিক প্রতিরক্ষা বা হোয়াইট হেলমেটস ভূমিকম্পের ধ্বংসস্তূপে অনুসন্ধান ও উদ্ধার অভিযান সমাপ্তির ঘোষণা দিয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা ২৪ হাজার ৫০০ ছাড়িয়েছে। এর মধ্যে তুরস্কে মৃতের সংখ্যা ২১ হাজার ৪৩ জন। সিরিয়ায় সরকার ও বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চল মিলে মৃতের সংখ্যা ৩ হাজার ৫৫৫ জন।  

 

 

/এএ/
টাইমলাইন: তুরস্কে ভয়াবহ ভূমিকম্প
১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:১০
১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:২৫
১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:২১
ত্রাণ নিয়ে সিরিয়ার আলেপ্পোতে ডব্লিউএইচও প্রধান
১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৩২
০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:২৯
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০৪
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:২৯
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৩
সম্পর্কিত
বিয়ের জন্য সহকর্মীকে হুমকি, পরদিন নিজ ফ্ল্যাট থেকে তরুণীর মরদেহ উদ্ধার
রাহুল গান্ধীর বহরের পাঁচ গাড়ির সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ
ভূমিকম্পে কেঁপে উঠলো দক্ষিণ এশিয়ার দুই দেশ
সর্বশেষ খবর
সরকার অনুমোদন দিলে প্রয়োজনে ক্রসফায়ার করতে পিছপা হবে না পুলিশ: আইজিপি
সরকার অনুমোদন দিলে প্রয়োজনে ক্রসফায়ার করতে পিছপা হবে না পুলিশ: আইজিপি
সরকার অনুমোদন দিলে প্রয়োজনে ক্রসফায়ার করতে পিছপা হবে না পুলিশ: আইজিপি
সরকার অনুমোদন দিলে প্রয়োজনে ক্রসফায়ার করতে পিছপা হবে না পুলিশ: আইজিপি
বিয়ের জন্য সহকর্মীকে হুমকি, পরদিন নিজ ফ্ল্যাট থেকে তরুণীর মরদেহ উদ্ধার
বিয়ের জন্য সহকর্মীকে হুমকি, পরদিন নিজ ফ্ল্যাট থেকে তরুণীর মরদেহ উদ্ধার
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা
সর্বাধিক পঠিত
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার