‘আল্লাহ যেন আমাকে নতুন জীবন দিয়েছেন’

আন্তর্জাতিক ডেস্ক
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৩আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৩

সিরিয়ার  উত্তর-পশ্চিমাঞ্চলে বিদ্রোহী নিয়ন্ত্রিত আজমারিন গ্রামে বসবাস ওসামা আব্দুল  হামিদের। সোমবার ভোরের ভূমিকম্পের সময় কোনোমতে স্ত্রী ও চার সন্তানকে নিয়ে অ্যাপার্টমেন্ট ভবন থেকে বের হয়ে বেঁচে গেছেন তারা।

ইদবিলের পশ্চিমে দারকুশ শহরের একটি হাসপাতালে ভূমিকম্পের ভয়াবহতার কথা বলছিলেন আব্দুল হামিদ। মার্কিন  বার্তা সংস্থা এপিকে তিনি বলেছেন, অ্যাপার্টমেন্টে তিনি ও তার পরিবার ঘুমে ছিল। হঠাৎ করে শক্তিশালী কম্পনে তাদের ঘুম ভেঙে যায়।

ভূমিকম্পের সব খবর পড়তে ক্লিক করুন: সিরিয়া-তুরস্কে ভূমিকম্প

তিনি বলেন, আমরা অ্যাপার্টমেন্ট থেকে বের  হতে দৌড় দেই। কিন্তু ভবনের দরজায় পৌঁছার আগেই পুরো ভবন আমাদের ওপর ধসে পড়ে। একটি কাঠের দরজা তাদের ঢাল হয়ে রক্ষা করে। সবাই জীবিত  বের হতে পারি।  

আব্দুল হামিদ, তার স্ত্রী ও তিন সন্তান মাথায় আঘাত পেয়েছেন। তবে তাদের সবার অবস্থা স্থিতিশীল।

কান্না জড়ানো কণ্ঠে তিনি বলেন, ভবনটি ছিল চার তলা। তিন তালার কেউ জীবিত নেই। আল্লাহ যেন আমাকে নতুন জীবন দিয়েছেন।

সূত্র: আল জাজিরা

/এএ/
টাইমলাইন: তুরস্কে ভয়াবহ ভূমিকম্প
১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:১০
১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:২৫
১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৩২
০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:২৯
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০৪
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:২৯
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৩
‘আল্লাহ যেন আমাকে নতুন জীবন দিয়েছেন’
সম্পর্কিত
সংবাদমাধ্যমকে মামলার হুমকি নেতানিয়াহুর
ব্রিকস নেতাদের রসনাবিলাসে এবার যা যা থাকছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ধর্ম নিয়ে বিতর্ক: শুভ’র মরদেহ দাফনের নির্দেশ হাইকোর্টের
ধর্ম নিয়ে বিতর্ক: শুভ’র মরদেহ দাফনের নির্দেশ হাইকোর্টের
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
৩২ ধরনের শিশুখাদ্য বাজার থেকে প্রত্যাহার চেয়ে হাইকোর্টে রিট
৩২ ধরনের শিশুখাদ্য বাজার থেকে প্রত্যাহার চেয়ে হাইকোর্টে রিট
সংবাদমাধ্যমকে মামলার হুমকি নেতানিয়াহুর
সংবাদমাধ্যমকে মামলার হুমকি নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি