নিরাপত্তা ঝুঁকিতে দ্রুত তুরস্ক ছাড়লো ইসরায়েলি উদ্ধারকারী দল

আন্তর্জাতিক ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:১৪আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:২১

শক্তিশালী ভূমিকম্পে উদ্ধারে সহায়তায় তুরস্কে আসে ইসরায়েলের ‘ইউনাইটেড হাটজালা’ নামে একটি অনুসন্ধান ও স্বেচ্ছাসেবী দল। কিন্তু নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে ছয়দিন পর রবিবার (১২ জানুয়ারি) তুরস্ক ত্যাগ করেছে তারা।

ইউনাইটেড হাটজালার প্রধান নির্বাহী এলি পোলাক এবং উদ্ধার অভিযানের ভাইস প্রেসিডেন্ট ডড মাইসেল এক বিবৃতিতে জানিয়েছেন, ‘সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তুরস্ক ছেড়ে গেছে। আমাদের কর্মীদের নিরাপত্তার বিষয়টি সবার আগে।’

একই কারণে জার্মানি ও অস্ট্রিয়ার উদ্ধারকারী দলও তুরস্ক ছেড়ে চলে যায়।

তারা আরও জানান, ‘আমরা জানতাম সিরিয়ার সীমান্তের কাছে অবস্থিত তুরস্কের এই অঞ্চলে আমাদের দল পাঠানো নির্দিষ্ট স্তরের ঝুঁকি ছিল। জীবন রক্ষার স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি।’

প্রসঙ্গে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হলে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তবে ইসরায়েলের দ্বিতীয় দল ‘ইসরাএইড’ এখনও তুরস্কে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

গত সোমবার (৬ ফেব্রুয়ারি) তুরস্ক ও সিরিয়ার সীমান্ত অঞ্চলে ৭.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানলে লন্ডভন্ড হয়ে যায় বহু ঘর-বাড়ি। ভোরে ৪টার দিকে ভূমিকম্প হওয়ায় মৃত্যুর হারও বেশি। এখন পর্যন্ত মৃত্যু ছাড়িয়েছে ৩৪ হাজার। উদ্ধারকাজ চলমান থাকায় এই সংখ্যা আরও বাড়বে। সূত্র: সিএনএন

/এলকে/
টাইমলাইন: তুরস্কে ভয়াবহ ভূমিকম্প
১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:১০
১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:১৪
নিরাপত্তা ঝুঁকিতে দ্রুত তুরস্ক ছাড়লো ইসরায়েলি উদ্ধারকারী দল
১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:২৫
১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৩২
০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:২৯
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০৪
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:২৯
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৩
সম্পর্কিত
সংবাদমাধ্যমকে মামলার হুমকি নেতানিয়াহুর
ব্রিকস নেতাদের রসনাবিলাসে এবার যা যা থাকছে
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো আলজেরিয়া
সর্বশেষ খবর
ধর্ম নিয়ে বিতর্ক: শুভ’র মরদেহ দাফনের নির্দেশ হাইকোর্টের
ধর্ম নিয়ে বিতর্ক: শুভ’র মরদেহ দাফনের নির্দেশ হাইকোর্টের
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
৩২ ধরনের শিশুখাদ্য বাজার থেকে প্রত্যাহার চেয়ে হাইকোর্টে রিট
৩২ ধরনের শিশুখাদ্য বাজার থেকে প্রত্যাহার চেয়ে হাইকোর্টে রিট
সংবাদমাধ্যমকে মামলার হুমকি নেতানিয়াহুর
সংবাদমাধ্যমকে মামলার হুমকি নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি