তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প

ধ্বংসস্তূপে মিলছে না প্রাণের সন্ধান, উদ্ধারকাজ শেষের পথে তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:২৮ আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৫১

ধ্বংসস্তূপ থেকে আর ভেসে আসছে না কারও আর্তনাদ। নিখোঁজদের বেঁচে থাকার আশাই ছেড়ে দিয়েছে উদ্ধারকারীরা। এ অবস্থায় চলমান উদ্ধার অভিযানের ইতি টানলো তুরস্ক। তবে কাহরামানরাস এবং হাতায়ে প্রদেশে উদ্ধারকাজ চলবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

গত ৬ ফেব্রুয়ারি ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে লন্ডভন্ড হয়ে যায় তুরস্ক। পার্শ্ববর্তী দেশ সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই ভূমিকম্পে দুই দেশে প্রাণহানি ছাড়িয়েছে ৪৬ হাজারের বেশি। আহত কয়েক হাজার। 

দুই সপ্তাহের বেশি সময় চলা উদ্ধার অভিযান দুটি প্রদেশ ছাড়া সবকটিতে সমাপ্তির ঘোষণা দিয়েছে তুরস্ক। কারণ ধ্বংসস্তূপে কাউকে জীবিত পাওয়া যাচ্ছে না। উদ্ধারকারীদের মতে, দুই সপ্তাহ ধরে পানি, খাবার না খেয়ে বেঁচে থাকা অসম্ভব।

এদিকে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে তুরস্কের ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শন করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। পরিস্থিতি সামাল দিতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ১০ কোটি মার্কিন ডলারের মানবিক সহায়তার ঘোষণা দিয়েছেন তিনি।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন। ছবি: রয়টার্স

ধারণা করা হচ্ছে, তুরস্কে ভূমিকম্পে ৩ লাখ ৪৫ হাজার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও অনেক মানুষ নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে। দুই দেশের জন্য ত্রাণ সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ ইউরোপের দেশগুলো। সূত্র: বিবিসি

/এলকে/
টাইমলাইন: তুরস্কে ভয়াবহ ভূমিকম্প
২০ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:২৮
ধ্বংসস্তূপে মিলছে না প্রাণের সন্ধান, উদ্ধারকাজ শেষের পথে তুরস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:১০
১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:২৫
১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৩২
০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:২৯
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০৪
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:২৯
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৩
সম্পর্কিত
বিয়ের জন্য সহকর্মীকে হুমকি, পরদিন নিজ ফ্ল্যাট থেকে তরুণীর মরদেহ উদ্ধার
রাহুল গান্ধীর বহরের পাঁচ গাড়ির সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ
ভূমিকম্পে কেঁপে উঠলো দক্ষিণ এশিয়ার দুই দেশ
সর্বশেষ খবর
সরকার অনুমোদন দিলে প্রয়োজনে ক্রসফায়ার করতে পিছপা হবে না পুলিশ: আইজিপি
সরকার অনুমোদন দিলে প্রয়োজনে ক্রসফায়ার করতে পিছপা হবে না পুলিশ: আইজিপি
সরকার অনুমোদন দিলে প্রয়োজনে ক্রসফায়ার করতে পিছপা হবে না পুলিশ: আইজিপি
সরকার অনুমোদন দিলে প্রয়োজনে ক্রসফায়ার করতে পিছপা হবে না পুলিশ: আইজিপি
বিয়ের জন্য সহকর্মীকে হুমকি, পরদিন নিজ ফ্ল্যাট থেকে তরুণীর মরদেহ উদ্ধার
বিয়ের জন্য সহকর্মীকে হুমকি, পরদিন নিজ ফ্ল্যাট থেকে তরুণীর মরদেহ উদ্ধার
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা
সর্বাধিক পঠিত
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার