তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প: মৃত্যু ছাড়ালো ৫০ হাজার

আন্তর্জাতিক ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:০৮ আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:১৫

স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় মৃত্যু ছাড়ালো ৫০ হাজার। এখনও ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে আসছে লাশ। বেশির ভাগ এলাকায় উদ্ধার তৎপরতা বন্ধ করে দিলেও কিছু কিছু জায়গায় এখনও চলছে।

ঘুমের মধ্যেই সব শেষ হয়ে যায়। চলতি মাসের ৬ ফেব্রুয়ারি ভোরে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে লন্ডভন্ড হয়ে যায় তুরস্কের দক্ষিণ-পূর্ব সীমান্ত অঞ্চলের কয়েক হাজার ঘর-বাড়ি। পার্শ্ববর্তী দেশ সিরিয়ার উত্তরাঞ্চলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বড় ধাক্কার পর আরও ৯ হাজার বার আফ্টার শক অনভূত হয়। কবে নাগাদ এসব পুনর্গঠন করা সম্ভব, তা অনিশ্চিত। এমন বাস্তবতায় ক্ষতিগ্রস্তদের ঠাঁই হয়েছে খোলা আকাশে তাঁবুর নিচে। 

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) তুরস্ক কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পে তুরস্কে ৪৪ হাজার ২১৮ জন প্রাণ হারিয়েছে। পার্শ্ববর্তী দেশ সিরিয়ায় মারা গেছে ৫ হাজার ৯১৪ জন। আহত আরও কয়েক হাজার।

তুরস্কে উদ্ধারকাজে ২ লাখ ৪০ হাজার লোক সম্পৃক্ত ছিল। অনেক বিদেশি সাহায্যকারী দল ফিরে গেছে নিজ নিজ দেশে। ভূমিকম্পের অনেক দিন পার হয়ে যাওয়ায়, গত কয়েকদিন জীবিত পাওয়া যায়নি কেউকেই।

তুর্কি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ধ্বংসস্তূপ এলাকা থেকে প্রায় ৫ লাখ ৩০ হাজার মানুষকে উদ্ধার করা গেছে। সূত্র: আল জাজিরা

/এলকে/
টাইমলাইন: তুরস্কে ভয়াবহ ভূমিকম্প
২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:০৮
তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প: মৃত্যু ছাড়ালো ৫০ হাজার
১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:১০
১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:২৫
১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৩২
০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:২৯
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০৪
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:২৯
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৩
সম্পর্কিত
বিয়ের জন্য সহকর্মীকে হুমকি, পরদিন নিজ ফ্ল্যাট থেকে তরুণীর মরদেহ উদ্ধার
রাহুল গান্ধীর বহরের পাঁচ গাড়ির সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ
ভূমিকম্পে কেঁপে উঠলো দক্ষিণ এশিয়ার দুই দেশ
সর্বশেষ খবর
সরকার অনুমোদন দিলে প্রয়োজনে ক্রসফায়ার করতে পিছপা হবে না পুলিশ: আইজিপি
সরকার অনুমোদন দিলে প্রয়োজনে ক্রসফায়ার করতে পিছপা হবে না পুলিশ: আইজিপি
সরকার অনুমোদন দিলে প্রয়োজনে ক্রসফায়ার করতে পিছপা হবে না পুলিশ: আইজিপি
সরকার অনুমোদন দিলে প্রয়োজনে ক্রসফায়ার করতে পিছপা হবে না পুলিশ: আইজিপি
বিয়ের জন্য সহকর্মীকে হুমকি, পরদিন নিজ ফ্ল্যাট থেকে তরুণীর মরদেহ উদ্ধার
বিয়ের জন্য সহকর্মীকে হুমকি, পরদিন নিজ ফ্ল্যাট থেকে তরুণীর মরদেহ উদ্ধার
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা
সর্বাধিক পঠিত
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার