তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা ২০ হাজার ছুঁই ছুঁই

আন্তর্জাতিক ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৫৯আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৫৯

তুরস্ক ও সিরিয়ায় সোমবারের ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৮২৩ জনে। বৃহস্পতিবার উভয় দেশের কর্মকর্তারা ভূমিকম্পে হতাহতের হালনাগাদ সংখ্যা জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, তুরস্কে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬ হাজার ৫৪৬ জন।

তিনি আরও বলেছেন, তুরস্কে ৬৪ হাজার ১৯৪ জন আহত হয়েছেন।

সিরিয়ায় সরকার ও বিদ্রোহীদের নিয়ন্ত্রিত অঞ্চলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ১৯২ জন। বৃহস্পতিবার সিরীয় কর্মকর্তারা বলেছিলেন, সরকার নিয়ন্ত্রিত অঞ্চলে মৃতের সংখ্যা ১ হাজার ৩৪৭ জন। আর বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলের বেসামরিক প্রতিরক্ষা গ্রুপ হোয়াইট হেলমেটস বলেছিল, নিহতের সংখ্যা ১ হাজার ৯৩০ জন।

সিরিয়ার সরকার ও বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে আহতের সংখ্যা ৫ হাজার ১৫৮।

বিশেষজ্ঞরা বলছেন, আসন্ন দিনগুলোতে উভয় দেশে মৃত ও আহতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে। কারণ ভূমিকম্পের ৭৮ ঘণ্টা পরও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

/এএ/
টাইমলাইন: তুরস্কে ভয়াবহ ভূমিকম্প
১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:১০
১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:২৫
১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৩২
০৯ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৫৯
তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা ২০ হাজার ছুঁই ছুঁই
০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:২৯
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০৪
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:২৯
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৩
সম্পর্কিত
সংবাদমাধ্যমকে মামলার হুমকি নেতানিয়াহুর
ব্রিকস নেতাদের রসনাবিলাসে এবার যা যা থাকছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ধর্ম নিয়ে বিতর্ক: শুভ’র মরদেহ দাফনের নির্দেশ হাইকোর্টের
ধর্ম নিয়ে বিতর্ক: শুভ’র মরদেহ দাফনের নির্দেশ হাইকোর্টের
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
৩২ ধরনের শিশুখাদ্য বাজার থেকে প্রত্যাহার চেয়ে হাইকোর্টে রিট
৩২ ধরনের শিশুখাদ্য বাজার থেকে প্রত্যাহার চেয়ে হাইকোর্টে রিট
সংবাদমাধ্যমকে মামলার হুমকি নেতানিয়াহুর
সংবাদমাধ্যমকে মামলার হুমকি নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি