তুরস্কে ভূমিকম্পে নিখোঁজ বগুড়ার রিংকু, খবর পাওয়ার পর থেকে কাঁদছেন বাবা-মা

মো. নাজমুল হুদা নাসিম, বগুড়া
০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০২:১০আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০২:১২

তুরস্কে ভূমিকম্পে নিখোঁজ হয়েছেন বগুড়ার গাবতলীর কাগইল গ্রামের শিক্ষার্থী গোলাম সাঈদ রিংকু (২৬)। এখন পর্যন্ত তার সঙ্গে যোগাযোগ করতে পারেননি স্বজনরা। তার খোঁজ না পেয়ে বাড়িতে চলছে শোকের মাতম। বাবা-মা ও পরিবারের সদস্যরা তার ফেরার অপেক্ষায়। সন্তান নিখোঁজের খবর পাওয়ার পর থেকে কাঁদছেন রিংকুর বাবা-মা।

রিংকু নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা গোলাম রব্বানী ও ছোট ভাই রিফাত হাসান। রিংকু গাবতলী উপজেলার কাগইল ইউনিয়নের দেওনাই গ্রামের কৃষক গোলাম রব্বানীর ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে দ্বিতীয়। ২০১১ সালে স্থানীয় কাগইল করুনাকান্ত উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। এরপর ২০১৩ সালে বগুড়া শহরের আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। ২০১৫ সালে বৃত্তি নিয়ে তুরস্কে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান। সর্বশেষ ২০১৮ সালে বাড়িতে এসেছিলেন।

স্বজনরা জানিয়েছেন, রিংকু তুরস্কের কারামানমারাস বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ থেকে অনার্স শেষ করেন। মাস্টার্স শেষবর্ষে লেখাপড়ার পাশাপাশি স্থানীয় একটি কলেজে পার্টটাইম শিক্ষকতা করেন। তুরস্কের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ খাহরামানমারাসে বাস করতেন। তিনি ও তার বন্ধু নূরে আলম যে ভবনে থাকতেন, সেটি ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছে। নূরে আলম বের হতে পারলেও এখন পর্যন্ত রিংকুর খোঁজ মেলেনি।

সোমবার সন্ধ্যায় নিখোঁজের বিষয়টি রিংকুর পরিবারকে জানান নূরে আলম।

সাঈদ রিংকুর ভাই রিফাত হাসান ও চাচা হাসান বিন জলিল জানান, ভূমিকম্পের পর থেকে তার সঙ্গে ফোনে ও সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগ করা সম্ভব হয়নি। তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। রিংকু কী অবস্থায় আছেন, জীবিত আছেন নাকি মারা গেছেন, তা জানেন না পরিবারের সদস্যরা।

রিফাত হাসান বলেন, 'মঙ্গলবার দুপুরে তুরস্কে বাংলাদেশ দূতাবাসে ফোন দিয়েছিলাম আমরা। সেখান থেকে রফিকুল ইসলাম নামে এক কর্মকর্তা আমাদের জানিয়েছেন, বিধ্বস্ত ভবনে বসবাসকারী নূরে আলমের সন্ধান পাওয়া গেলেও রিংকু নিখোঁজ রয়েছেন। তারা তার সন্ধান করছেন। খোঁজ পেলে আমাদের জানাবেন বলে আশ্বাস দিয়েছেন ওই কর্মকর্তা।'

এদিকে, রিংকু নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পর থেকে কান্না থামছে না বাবা-মায়ের। রিংকুর সন্ধান পেতে সরকারের সংশ্লিষ্ট বিভাগের সহায়তা চেয়ে বাবা গোলাম রব্বানী বলেন, 'আমার ছেলে বেঁচে আছে নাকি মারা গেছে জানি না। যেভাবেই হোক ছেলের সন্ধান চাই। আমার বাবাকে আমার কাছে এনে দাও তোমরা।'

/এলকে/এএম/
টাইমলাইন: তুরস্কে ভয়াবহ ভূমিকম্প
১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:১০
১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:২৫
১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৩২
০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:২৯
০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০২:১০
তুরস্কে ভূমিকম্পে নিখোঁজ বগুড়ার রিংকু, খবর পাওয়ার পর থেকে কাঁদছেন বাবা-মা
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০৪
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:২৯
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৩
সম্পর্কিত
মক্কা প্রতিরক্ষা চুক্তির সম্প্রসারণ বিবেচনায় নেই: পাকিস্তান
ইউরোপ-এশিয়ার মাঝে মসজিদের শহর ইস্তাম্বুলকে ভ্রমণতালিকায় কেন রাখবেন
সাগরের তলদেশে আস্ত উড়োজাহাজ, ককপিটে ভেসে বেড়াচ্ছেন ডুবুরিরা
সর্বশেষ খবর
ধর্ম নিয়ে বিতর্ক: শুভ’র মরদেহ দাফনের নির্দেশ হাইকোর্টের
ধর্ম নিয়ে বিতর্ক: শুভ’র মরদেহ দাফনের নির্দেশ হাইকোর্টের
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
৩২ ধরনের শিশুখাদ্য বাজার থেকে প্রত্যাহার চেয়ে হাইকোর্টে রিট
৩২ ধরনের শিশুখাদ্য বাজার থেকে প্রত্যাহার চেয়ে হাইকোর্টে রিট
সংবাদমাধ্যমকে মামলার হুমকি নেতানিয়াহুর
সংবাদমাধ্যমকে মামলার হুমকি নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি