তুরস্কে ভূমিকম্প

৯ দিন পর ধ্বংসস্তূপ থেকে ৫ নারী ও শিশুকে জীবিত উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০৩আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০৩

তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের ৯ দিন পর তিন নারী ও দুই শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। কাহরামানমারাসে ৪২ বছর বয়সী মেলিকে ইমামোগ্লু ও ৭৪ বছর বয়সী জেমিল কেকেজকে উদ্ধার করা হয়। অপর তুর্কি শহর আন্তাকিয়াতে উদ্ধার করা হয়েছে এক মা ও তার দুই সন্তানকে। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে আঘাত হানে ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প। তুরস্কে এই শতাব্দীর সবচেয়ে প্রাণঘাতী দুর্যোগটির ১০ম দিনেও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। বুধবার জীবিতদের উদ্ধার করা হলেও উদ্ধারকর্মীরা এখন ধ্বংসাবশেষ পরিষ্কার করাতে মনোযোগী।

সিরিয়া ও তুরস্কে লাখো মানুষ অস্থায়ী তাঁবুতে জীবনযাপন করছেন এবং তাদের মানবিক ত্রাণ সহযোগিতা প্রয়োজন।

দারিকার মেয়র মুজাফের বিয়িকের প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, জেমিল কেকেজকে উদ্ধারের পর উদ্ধারকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করছেন। তাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে তোলা হয়।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, যখন উদ্ধারকর্মীরা ৪২ বছর বয়সী ইমামোগ্লুর সন্ধান পান তখন তারা তাকে বলেছেন তিনি দারুণ।

দশম দিনে এসে জীবিতদের উদ্ধারের আশা কমে যাচ্ছে। দুই দেশে মৃতের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়েছে।

ভূমিকম্পের পরপরই বিদেশি উদ্ধারকর্মীরা তুরস্কে পৌঁছেছিলেন। তারা এখন নিজ নিজ দেশে ফেরত যেতে শুরু করেছেন। স্থানীয়রা জীবিতদের উদ্ধারের আশা বাদ দিয়ে ধ্বংসাবশেষ সরাতে ব্যস্ত হতে শুরু করেছেন।

তুর্কি সরকার ক্ষতিগ্রস্তদের সম্ভব হলে নিজেদের বাড়িতে ফেরার আহ্বান জানিয়েছে। অবশ্য এক্ষেত্রে কর্তৃপক্ষ বাড়িটি নিরাপদ বলে ঘোষণা করলেই কেবল তারা ফিরতে পারবেন।

/এএ/
টাইমলাইন: তুরস্কে ভয়াবহ ভূমিকম্প
১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০৩
৯ দিন পর ধ্বংসস্তূপ থেকে ৫ নারী ও শিশুকে জীবিত উদ্ধার
১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:১০
১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:২৫
১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৩২
০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:২৯
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০৪
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:২৯
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৩
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী