তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প

এখনও তিন সন্তানের অপেক্ষায় বাবা

আনিকা তাবাসসুম
১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:২৫আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:২৮

তুরস্ক ও সিরিয়ায় স্মরণকালের শক্তিশালী ভূমিকম্পের এক সপ্তাহ হতে চললো। হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। ধ্বংসস্তূপে এখনও আটকে আছে অনেকের প্রিয়জন। কেউ জানে না তারা বেঁচে আছে কিনা।

তুরস্কের আনতাকিয়া শহরের বাসিন্দা হাসান গুন্তেকিনের শাশুড়ি, স্ত্রীসহ ধ্বংসস্তূপে চাপা পড়েছে তার তিন সন্তান। এখনও আশায় আছেন, তারা বেঁচে আছেন ধ্বংসস্তূপে।

তিনি বলেন, ‘আমি আমার তিন সন্তানকে চাই। তাদের মধ্যে কোনও একজন বেঁচে থাকলেও আমি বেঁচে থাকার অনুপ্রেরণা পাবো। না হলে আমার বেঁচে থাকার কোনও মানেই থাকে না। আমি কী করবো কিছুই জানি না’।

সন্তানদের শোকে কাতর গুন্তেকিন আরও বলেন, ‘ আসছে ঈদে কে আমাকে বাবা বলে ডাকবে?’

ভূমিকম্প পরবর্তীতে দায়িত্ব পালনে এরদোয়ানের সরকার ব্যর্থ বলছেন আনতাকিয়ার এই বাসিন্দা। অভিযোগ করে বলেন, ‘ভূমিকম্পের ষষ্ঠ দিনে এসেও মাত্র দুটি করে দল উদ্ধারের জন্য কাজ করছে। সরকারি কোনও কর্মকর্তাকে এখানে আসতে দেখিনি। অবশ্য এসব দেখার তাদের কোনও ইচ্ছেও নেই’।

ইতিহাসের ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত প্রাণহানির ২৯ হাজার ছাড়িয়েছে। এই সংখ্যা কোথায় গিয়ে থামবে, তা কারো জানা নেই। এর আগে ১৯৯৯ সালে তুরস্কে ভূমিকম্পে মারা গেছিল প্রায় ১৭ হাজার।

উল্লেখ্য, সোমবার (৬ সেপ্টেম্বর) ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৮। কয়েক মিনিট পর আবারও একাধিক আফটার শক হয়। উৎপত্তিস্থল ছিল দক্ষিণাঞ্চলীয় প্রদেশ খারমানমারাসের গাজিয়ানতেপ শহরের কাছে। এর গভীরতা ভূপৃষ্ঠ থেকে ১৭ দশমিক ৯ কিলোমিটারে। 

প্রথম কম্পনের ১২ ঘণ্টার মধ্যে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে দ্বিতীয় আরেকটি ভূমিকম্প আঘাত হানে। এই ভূমিকম্পের এপিসেন্টার ছিল খারমানমারাসের শহরের কাছে। সূত্র: আল জাজিরা

/এলকে/
টাইমলাইন: তুরস্কে ভয়াবহ ভূমিকম্প
১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:১০
১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:২৫
এখনও তিন সন্তানের অপেক্ষায় বাবা
১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৩২
০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:২৯
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০৪
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:২৯
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৩
সম্পর্কিত
সংবাদমাধ্যমকে মামলার হুমকি নেতানিয়াহুর
ব্রিকস নেতাদের রসনাবিলাসে এবার যা যা থাকছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ধর্ম নিয়ে বিতর্ক: শুভ’র মরদেহ দাফনের নির্দেশ হাইকোর্টের
ধর্ম নিয়ে বিতর্ক: শুভ’র মরদেহ দাফনের নির্দেশ হাইকোর্টের
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
৩২ ধরনের শিশুখাদ্য বাজার থেকে প্রত্যাহার চেয়ে হাইকোর্টে রিট
৩২ ধরনের শিশুখাদ্য বাজার থেকে প্রত্যাহার চেয়ে হাইকোর্টে রিট
সংবাদমাধ্যমকে মামলার হুমকি নেতানিয়াহুর
সংবাদমাধ্যমকে মামলার হুমকি নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি