তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প

কমছে জীবিত উদ্ধারের আশা, মৃত্যু ছাড়ালো ২২৭০০

আন্তর্জাতিক ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৩৩ আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৩৩

তুরস্ক ও সিরিয়ায় প্রাণঘাতী ভূমিকম্পের পঞ্চম দিনেও ধ্বংসস্তূপের নিচ জীবিত মানুষদের উদ্ধার করা হয়েছে। তবে সময় যত গড়াচ্ছে আটকেপড়াদের জীবিত উদ্ধারের আশা তত কমছে। শুক্রবার উভয় দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২২ হাজার ৭৭২। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, তুরস্কের মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯ হাজার ৩৮৮ জন। আহতের সংখ্যা বেড়ে হয়েছে ৭৭ হাজার ৭১১ জন।

সিরিয়া সরকার ও বিদ্রোহীদের নিয়ন্ত্রিত অঞ্চলে মৃতের সংখ্যা এখন ৩ হাজার ৩৮৪ জন। এর মধ্যে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত অঞ্চলে মৃতের সংখ্যা ২ হাজার ৩৭ জন বলে উল্লেখ করেছে অঞ্চলটির বেসামরিক প্রতিরক্ষা গোষ্ঠী হোয়াইট হেলমেটস। তারা জানিয়েছে, আহতের সংখ্যা ৫ হাজার ২৪৫ জন।

সিরীয় রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বলেছে, সরকার নিয়ন্ত্রিত অঞ্চলে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ৩৪৭ এবং আহত বেড়ে হয়েছে ২ হাজার ৯৫০।

মার্কিন উদ্ধারকারী একটি দল মনে করছে এখনও ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধারের আশা রয়েছে।

এরদোয়ান জানিয়েছেন, তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ১০ প্রদেশে মাঠে উদ্ধার কাজে নিয়োজিত রয়েছেন ১ লাখ ৪১ হাজারের বেশি উদ্ধারকর্মী। এদের মধ্যে বিদেশি টিমও রয়েছে।

 

/এএ/
টাইমলাইন: তুরস্কে ভয়াবহ ভূমিকম্প
১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:১০
১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:২৫
১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৩২
১০ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৩৩
কমছে জীবিত উদ্ধারের আশা, মৃত্যু ছাড়ালো ২২৭০০
০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:২৯
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০৪
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:২৯
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৩
সম্পর্কিত
বিয়ের জন্য সহকর্মীকে হুমকি, পরদিন নিজ ফ্ল্যাট থেকে তরুণীর মরদেহ উদ্ধার
রাহুল গান্ধীর বহরের পাঁচ গাড়ির সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ
ভূমিকম্পে কেঁপে উঠলো দক্ষিণ এশিয়ার দুই দেশ
সর্বশেষ খবর
সরকার অনুমোদন দিলে প্রয়োজনে ক্রসফায়ার করতে পিছপা হবে না পুলিশ: আইজিপি
সরকার অনুমোদন দিলে প্রয়োজনে ক্রসফায়ার করতে পিছপা হবে না পুলিশ: আইজিপি
সরকার অনুমোদন দিলে প্রয়োজনে ক্রসফায়ার করতে পিছপা হবে না পুলিশ: আইজিপি
সরকার অনুমোদন দিলে প্রয়োজনে ক্রসফায়ার করতে পিছপা হবে না পুলিশ: আইজিপি
বিয়ের জন্য সহকর্মীকে হুমকি, পরদিন নিজ ফ্ল্যাট থেকে তরুণীর মরদেহ উদ্ধার
বিয়ের জন্য সহকর্মীকে হুমকি, পরদিন নিজ ফ্ল্যাট থেকে তরুণীর মরদেহ উদ্ধার
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা
সর্বাধিক পঠিত
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার