তুরস্ক ও সিরিয়ায় নিহতের সংখ্যা ৫ হাজার ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:১৩আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৩৩

তুরস্ক ও সিরিয়ায় প্রাণঘাতী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২১ জনে। মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে নিহতের এই সংখ্যা তুলে ধরেছে।

মঙ্গলবার টেলিভিশনে প্রচারিত এক ব্রিফিংয়ে তুর্কি ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতায় বলেছেন, তুরস্কে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৪১৯ জনে। আহতের সংখ্যাও বেড়ে হয়েছে ২০ হাজার ৫৩৪ জন।

তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার এক কর্মকর্তা বলেছেন, এখন পর্যন্ত ১১ হাজার ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে প্রায় ২৫ হাজার জরুরি সেবার কর্মী কাজ করছেন।

ভূমিকম্পের সব খবর পড়তে ক্লিক করুন: সিরিয়া-তুরস্কে ভূমিকম্প

সিরিয়ায় সরকার ও বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬০২ জনে। কর্মকর্তারা জানিয়েছেন, দেশটিতে আহতের সংখ্যা অন্তত ৩ হাজার ৬৪৯ জন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলেছে, সোমবার তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর অন্তত ১০০টি আফটার শক হয়েছে। এগুলোর মাত্রা ৪ দশমিক ০ বা বেশি ছিল।  

মঙ্গলবার তুরস্কের মধ্যাঞ্চলে মঙ্গলবার আরেকটি নতুন ভূমিকম্প হয়েছে। ইউএসজিএস বলছে, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫। গোলবাসি শহরের কাছে এই কম্পনের গভীরতা ছিল ১০ কিলোমিটার।  

/এএ/
টাইমলাইন: তুরস্কে ভয়াবহ ভূমিকম্প
১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:১০
১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:২৫
১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৩২
০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:২৯
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০৪
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:২৯
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:১৩
তুরস্ক ও সিরিয়ায় নিহতের সংখ্যা ৫ হাজার ছাড়ালো
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৩
সম্পর্কিত
সংবাদমাধ্যমকে মামলার হুমকি নেতানিয়াহুর
ব্রিকস নেতাদের রসনাবিলাসে এবার যা যা থাকছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ধর্ম নিয়ে বিতর্ক: শুভ’র মরদেহ দাফনের নির্দেশ হাইকোর্টের
ধর্ম নিয়ে বিতর্ক: শুভ’র মরদেহ দাফনের নির্দেশ হাইকোর্টের
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
৩২ ধরনের শিশুখাদ্য বাজার থেকে প্রত্যাহার চেয়ে হাইকোর্টে রিট
৩২ ধরনের শিশুখাদ্য বাজার থেকে প্রত্যাহার চেয়ে হাইকোর্টে রিট
সংবাদমাধ্যমকে মামলার হুমকি নেতানিয়াহুর
সংবাদমাধ্যমকে মামলার হুমকি নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি