তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প

প্রচণ্ড ঠান্ডায় ব্যাহত উদ্ধারকাজ, প্রাণহানি ছাড়ালো ২১ হাজার

আন্তর্জাতিক ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:১০আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০৩

প্রচণ্ড ঠান্ডা—সঙ্গে বাতাস, কখনও আবার বৃষ্টি, এমন প্রতিকূল আবহাওয়ায় তুরস্ক-সিরিয়ায় গত সোমবার ঘটে যাওয়া ভূমিকম্পে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। চারদিনে অনেককে জীবিত বের করে আনা গেলেও সময় বাড়ার সঙ্গে তা ক্ষীণ হয়ে আসছে। বেশির ভাগই উদ্ধার হচ্ছে লাশ। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) এ প্রতিবেদন লেখা পর্যন্ত তুরস্ক ও সিরিয়ায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ৫১ জনে। এর মধ্যে জাতিসংঘ সতর্ক করেছে, দুর্যোগের পূর্ণ মাত্রা এখনও অস্পষ্ট।

৭.৮ মাত্রার শক্তিশালী কম্পনের ১০০ ঘণ্টা পার। প্রাণের সন্ধানে ধ্বংসস্তূপে তল্লাশি চলছে উদ্ধারকারীদের। বৈরী আবহাওয়া আর খাবার বা পানি ছাড়া ধ্বংসস্তূপে এতক্ষণ টিকে থাকা প্রায় অসম্ভব। তুর্কি প্রেসিডেন্ট এই ভূমিকম্পকে ‘শতাব্দীর বিপর্যয়’ বলে অভিহিত করেছেন। উদ্ধার তৎপরতায় কিছুটা ধীরগতির কথা নিজে স্বীকার করে নিয়েছেন প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যেয়ে তিনি বলেন, বিপর্যকর ভূমিকম্পে তাৎক্ষণিক সামাল দেওয়া অসম্ভব ছিল।

অনেক দেশ থেকে আসছে ত্রাণ ও উদ্ধারকারী দল। দেশটির মৌলিক অবকাঠামো পুনর্নিমাণ ও ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় তুরস্ককে তাৎক্ষণিক একশ' ৭৮ কোটি মার্কিন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক।

এদিকে জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেন, বিপর্যয়ের সম্পূর্ণ মাত্রা এখনও আমাদের চোখের সামনে উন্মোচিত হচ্ছে, বিশেষ করে সিরিয়ায় দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ দেশটিকে ধ্বংস করেছে সেখানেও ভূমিকম্পের তাণ্ডব লেগেছে। বৃহস্পতিবার সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে প্রথম মানবিক সহায়তা ঢুকেছে। বিদ্রোহী অধ্যুষিত ইদলিবের বাব আল-হাওয়া ক্রসিং দিয়ে জাতিসংঘের সহায়তা পৌঁছায়।

১৯৯৯ সালে তুরস্কের উত্তরপশ্চিমাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পের আঘাতে ১৭ হাজার মানুষ মারা গেছিলেন। এবারের  ভূমিকম্প আগের পরিসংখ্যাকেও ইতোমধ্যে ছাপিয়ে গেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলেছে, সোমবার তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর অন্তত ১০০টি আফটার শক হয়েছে। সূত্র: বিবিসি, আল জাজিরা

/এলকে/
টাইমলাইন: তুরস্কে ভয়াবহ ভূমিকম্প
১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:১০
১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:২৫
১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৩২
১০ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:১০
প্রচণ্ড ঠান্ডায় ব্যাহত উদ্ধারকাজ, প্রাণহানি ছাড়ালো ২১ হাজার
০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:২৯
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০৪
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:২৯
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৩
সম্পর্কিত
সংবাদমাধ্যমকে মামলার হুমকি নেতানিয়াহুর
ব্রিকস নেতাদের রসনাবিলাসে এবার যা যা থাকছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ধর্ম নিয়ে বিতর্ক: শুভ’র মরদেহ দাফনের নির্দেশ হাইকোর্টের
ধর্ম নিয়ে বিতর্ক: শুভ’র মরদেহ দাফনের নির্দেশ হাইকোর্টের
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
৩২ ধরনের শিশুখাদ্য বাজার থেকে প্রত্যাহার চেয়ে হাইকোর্টে রিট
৩২ ধরনের শিশুখাদ্য বাজার থেকে প্রত্যাহার চেয়ে হাইকোর্টে রিট
সংবাদমাধ্যমকে মামলার হুমকি নেতানিয়াহুর
সংবাদমাধ্যমকে মামলার হুমকি নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি