‘তারা ডাকছিল, কিন্তু আমরা তাদের বাঁচাতে পারিনি’

আন্তর্জাতিক ডেস্ক
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:১৩আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:১৩

হিম শীতল তাপমাত্রা, তুষার ও বৃষ্টিতে তুরস্কে ভূমিকম্পে ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। বিরূপ আবহাওয়ার মধ্যেও সোমবার রাতে চলমান ছিল জীবিতদের অনুসন্ধান। অনেক স্থানেই ভবনের ধ্বংসাবশেষে আটকেপড়া মানুষের সহযোগিতার জন্য চিৎকার শোনা যাচ্ছিল।

তুরস্কের দক্ষিণাঞ্চলীয় হাতায় প্রদেশের এক ব্যক্তি বৃষ্টির মধ্যেই কাঁদছিলেন। উদ্ধারকর্মীদের জন্য যন্ত্রণাদায়ক অপেক্ষার কথা তিনি তুলে ধরেছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের কাছে।

অসহায়ত্ব আড়াল করতে বারবার নিজের দুই হাত ঘষতে থাকা ডেনিজ নামের এই ব্যক্তি বলেন, তারা চিৎকার করছে। কিন্তু কেউ আসছে না।

তিনি বলেন, আমরা বিপর্যস্ত। হায় খোদা... তারা ডাকছে। তারা বলছে, আমাদের বাঁচাও। কিন্তু আমরা তাদের বাঁচাতে পারছি না। সকাল থেকে এখানে কোনও উদ্ধারকর্মী আসেনি।

এদিকে, সিরিয়ায় বিদ্রোহী নিয়ন্ত্রিত রায়েদ আল-সালেহ অঞ্চল থেকে উদ্ধারকারী সংস্থা হোয়াইট হেলমেটস বলেছে, ধ্বংসস্তূপে আটকেপড়া জীবিতদের উদ্ধারে তারা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করছে।

সূত্র: বিবিসি

/এএ/
টাইমলাইন: তুরস্কে ভয়াবহ ভূমিকম্প
১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:১০
১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:২৫
১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৩২
০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:২৯
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০৪
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:২৯
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৩
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:১৩
‘তারা ডাকছিল, কিন্তু আমরা তাদের বাঁচাতে পারিনি’
সম্পর্কিত
সংবাদমাধ্যমকে মামলার হুমকি নেতানিয়াহুর
ব্রিকস নেতাদের রসনাবিলাসে এবার যা যা থাকছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ধর্ম নিয়ে বিতর্ক: শুভ’র মরদেহ দাফনের নির্দেশ হাইকোর্টের
ধর্ম নিয়ে বিতর্ক: শুভ’র মরদেহ দাফনের নির্দেশ হাইকোর্টের
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
৩২ ধরনের শিশুখাদ্য বাজার থেকে প্রত্যাহার চেয়ে হাইকোর্টে রিট
৩২ ধরনের শিশুখাদ্য বাজার থেকে প্রত্যাহার চেয়ে হাইকোর্টে রিট
সংবাদমাধ্যমকে মামলার হুমকি নেতানিয়াহুর
সংবাদমাধ্যমকে মামলার হুমকি নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি