১৭৮ ঘণ্টা পর জীবিত নারীকে উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:১০আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:১০

ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের হাতায় প্রদেশে ১৭৮ ঘণ্টা পর ধ্বংসস্তূপের নিচ থেকে এক জীবিত নারীকে উদ্ধার করা হয়েছে। এক সপ্তাহ আগে গত সোমবার ৭ দশমিক ৮ মাত্রার এই শক্তিশালী ভূমিকম্প তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে আঘাত হেনেছিল। মার্কিন সংবাদমাধম সিএনএন এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, ইস্তাম্বুল পৌরসভার পক্ষ থেকে প্রকাশিত ফুটেজে দেখা গেছে, নাইদি উমায় নামের উদ্ধারকৃত নারীকে ধ্বংসস্তূপের নিচ থেকে স্ট্রেচারে করে বের করা হচ্ছে।

উদ্ধারকারী দলে ছিলেন ইস্তাম্বুলের দমকল বিভাগ ও তুর্কি খনি শ্রমিকরা। ভূমিকম্পের পর অনুসন্ধান ও উদ্ধার অভিযানে যুক্ত লাখো কর্মীর মধ্যে এরাও রিয়েছেন।

সিএনএন বলছে, সোমবারও ধ্বংসস্তূপের নিচে আটকেপড়াদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। যদিও ত্রাণ সংস্থা ও কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, আটকেপড়াদের জীবিত উদ্ধারের সম্ভাবনা ক্রমেই কমে যাচ্ছে।

এদিকে, তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ হাজার ২১৭। এর মধ্যে তুরস্কে মৃতের সংখ্যা ৩১ হাজার ৬৪৩ এবং সিরিয়ায় সরকার ও বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে মৃতের সংখ্যা ৪ হাজার ৫৭৪।

 

/এএ/
টাইমলাইন: তুরস্কে ভয়াবহ ভূমিকম্প
১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:১০
১৭৮ ঘণ্টা পর জীবিত নারীকে উদ্ধার
১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:২৫
১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৩২
০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:২৯
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০৪
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:২৯
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৩
সম্পর্কিত
সংবাদমাধ্যমকে মামলার হুমকি নেতানিয়াহুর
ব্রিকস নেতাদের রসনাবিলাসে এবার যা যা থাকছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ধর্ম নিয়ে বিতর্ক: শুভ’র মরদেহ দাফনের নির্দেশ হাইকোর্টের
ধর্ম নিয়ে বিতর্ক: শুভ’র মরদেহ দাফনের নির্দেশ হাইকোর্টের
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
৩২ ধরনের শিশুখাদ্য বাজার থেকে প্রত্যাহার চেয়ে হাইকোর্টে রিট
৩২ ধরনের শিশুখাদ্য বাজার থেকে প্রত্যাহার চেয়ে হাইকোর্টে রিট
সংবাদমাধ্যমকে মামলার হুমকি নেতানিয়াহুর
সংবাদমাধ্যমকে মামলার হুমকি নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি