রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তত: ইউক্রেন

বিদেশ ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২২, ১০:০১আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১১:৪২

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ এখন চরম পর্যায়ে। তবে এই সংঘাত থামাতে এখন আলোচনার সুর তুলছে উভয়পক্ষ। শুক্রবার রাতে ইউক্রেনের প্রেসিডেন্টের মুখপাত্র সের্গেই নাইকেফোর্ভ জানান, ইউক্রেন শান্তি ও যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসতে প্রস্তুত ছিল, এখনও আছে। এ বিষয়ে আমাদের অবস্থান অপরিবর্তিত।

তার আগে চলমান উত্তেজনা নিয়ে বেলারুশের রাজধানী মিনস্ক-এ ইউক্রেনকে আলোচনায় বসার প্রস্তাব দেয় রাশিয়া। কিন্তু ক্রেমলিন এর কিছুক্ষণ পর জানায়, কিয়েভ আলোচনার জন্য পোল্যান্ডের রাজধানী ওয়ারসকে বেছে নিতে চায়। এমনকি বেলারুসে আলোচনার প্রস্তাব প্রত্যাখান করেছে বলেও অভিযোগ করেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। কিয়েভের কাছ থেকে এরপর আর কোনও প্রতিক্রিয়া না পাওয়ার কথা তুলে ধরেন তিনি।

তবে এ বিষয়ে মুখ খুললেন প্রেসিডেন্ট জেলেনস্কির মুখপাত্র। তিনি ক্রেমলিনের আলোচনার প্রস্তাব প্রত্যাখানের অভিযোগ পুরোপুরি নাকচ করে দিলেন।

মুখপাত্র সের্গেই নাইকেফোর্ভ বলেন, রুশ ফেডারেশনের সঙ্গে আলোচনার প্রস্তাবে সম্মত হয়েছি আমরা। আলোচনার বিষয়ে স্থান নিয়ে কথাবার্তা হচ্ছে। যত দ্রুত এই বৈঠক শুরু হবে স্বাভাবিক জীবন পুনরায় শুরু করা সম্ভব বলেও উল্লেখ করেন তিনি। কবে কখন আলোচনা হতে পারে তার দিনক্ষণ নির্ধারিত হয়নি। এদিকে কিয়েভ দখলে নিতে সর্বাত্মক আক্রমণ অব্যাহত রেখেছে রুশ বাহিনী।

সূত্র: সিএনএন

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান