রাশিয়ার ২ সংবাদমাধ্যম নিষিদ্ধ করবে ইউরোপ

বিদেশ ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২২, ২৩:৪৯আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ২৩:৪৯

রাশিয়ার দুই সংবাদমাধ্যম রাশিয়া টুডে এবং স্পুটনিক নিষিদ্ধ করবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। রবিবার ইউরোপীয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন এই তথ্য জানিয়েছেন।

উরসুলা ভন ডার লিয়েন বলেন ইইউ ‘ক্রেমলিনের মিডিয়া মেশিন’ নিষিদ্ধ করবে। তিনি বলেন, ‘রাষ্ট্রীয় মালিকানাধীন রাশিয়া টুডে ও স্পুটনিক এবং তাদের সহায়কগুলো, পুতিনের যুদ্ধের ন্যায্যতা দিতে এবং আমাদের ইউনিয়নের মধ্যে বিভক্তি দেখাতে আর মিথ্যা ছড়াতে পারবে না।’

ইউরোপীয়ান কমিশনের প্রেসিডেন্ট বলেন, ‘আমরা ইউরোপে বিষাক্ত এবং ক্ষতিকর ভুয়াতথ্য নিষিদ্ধ করার উপকরণ তৈরি করছি।’

২৭ দেশের জোট ইইউ রুশ এয়ারলাইন্সগুলোর জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দেবে। ভন ডার লিয়েন বলেন, ‘আমরা রাশিয়ানদের জন্য ইইউ এর আকাশসীমা বন্ধ করে দিচ্ছি। আমরা রাশিয়ার মালিকানাধীন, রাশিয়ায় নিবন্ধিত কিংবা রাশিয়ার নিয়ন্ত্রিত সব প্লেন নিষিদ্ধ করার প্রস্তাব করছি। এসব প্লেন আর অবতরণ, উড্ডয়ন কিংবা ইইউ এর ওপর দিয়ে উড়তে পারবে না।’

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রবিবার পারমাণবিক হামলা মোকাবিলার বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়ার পর এই পদক্ষেপ নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম