অবিলম্বে ইইউ’র সদস্যপদ দিতে ইউক্রেনের আহ্বান

বিদেশ ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৪৫আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৪৫

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউরোপীয়ান ইউনিয়নের (ইইউ) প্রতি অবিলম্বে তার দেশকে সদস্য পদ দেওয়ার আহ্বান জানিয়েছেন। ইউক্রেনে রুশ আগ্রাসনের পঞ্চম দিনে সোমবার এই আহ্বান জানান তিনি।

সোমবার এক ভিডিও বার্তায় ৪৪ বছরের জেলেনস্কি বলেন, ‘আমরা ইউরোপীয় ইউনিয়নের প্রতি নতুন বিশেষ পদ্ধতিতে ইউক্রেনকে সদস্য করে নেওয়ার আহ্বান জানাচ্ছি।’ তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য হবে সব ইউরোপীয়ানদের সঙ্গে থাকা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সমতায় থাকা। আমি নিশ্চিত এটা ন্যায্য। আমি নিশ্চিত এটা সম্ভব।’

জেলেনস্কি জানান, মস্কোর আগ্রাসনের চার দিনে ১৬ শিশু নিহত হয়েছে এবং আরও ৪৫ জন আহত হয়েছে। তিনি ‘ইউক্রেনীয় বীর’দের প্রশংসা করেন।

সোমবার জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান মিশেল ব্যাচেলেট জানিয়েছেন ইউক্রেনে রুশ হামলায় অন্তত ১০২ বেসামরিক নিহত হয়েছে। এর মধ্যে সাত শিশুও রয়েছে। তবে প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে সতর্ক করেন তিনি।

ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনীয়রা পৃথিবীকে দেখিয়েছে তারা কারা। আর রাশিয়া দেখিয়েছে তারা কী হয়ে উঠেছে।’

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান