ইউক্রেনে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ হামলায় নিন্দার ঝড়

বিদেশ ডেস্ক
০৪ মার্চ ২০২২, ১২:৪৭আপডেট : ০৪ মার্চ ২০২২, ১৩:২৭

ইউক্রেনের দক্ষিণাঞ্চলে অবস্থিত ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জাপোরিজ্জিয়া। এই স্পর্শকাতর জায়গাটিতেই হামলা করে বসেছে রুশ বাহিনী। ছয়টি পারমাণবিক চুল্লির মধ্যে একটির কাছে আগুন লেগে যায়। এই ঘটনা মস্কোর কঠোর নিন্দা জানাচ্ছে বিশ্বের অনেক দেশের রাষ্ট্রপ্রধান।

রুশ বাহিনীর বাঁধা পরও এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার দাবি করেছে ইউক্রেনে জরুরি পরিষেবার কর্তৃপক্ষ। এখনও ক্ষয়ক্ষতি নিরূপণ করতে পারেনি। তবে তারা বলছেন, বিদ্যুৎকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে আনায় আপাতত ঝুঁকি নেই।

এ ঘটনায় নিন্দার ঝড় তুলে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, ‘এই ধরনের বেপরোয়া হামলা প্রত্যক্ষভাবে পুরো ইউরোপের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে’।

মস্কোকে অবিলম্বে জাপোরিজ্জিয়ার আশপাশে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন গভীরভাবে পর্যেবক্ষণ করছেন বলে জানিয়েছে হোয়াই হাউজ।

তাৎক্ষণিকভাবে নিন্দা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। একে ভয়াবহ হামলা অ্যাখা দিয়ে দ্রুত ইউক্রেনে রাশিয়ার হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি।

এই তিন নেতাই শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন। বিশ্বকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়া তাগিদ দিয়েছেন জেলেনস্কি। এক ভিডিও বার্তায় রাশিয়া ‘পরমাণু সন্ত্রাস’ চালাচ্ছে উল্লেখ করে ১৯৮৬ সালে চেরনোবিল বিপর্যয় ঘটাতে চায় বলে অভিযোগ করেন তিনি।

কেন্দ্রটির ক্ষয়ক্ষতি-সম্পর্কিত বিস্তারিত তথ্য এখনো সামনে আসেনি। তবে কেন্দ্রের বিকিরণের মাত্রা এখনও স্বাভাবিক বলে জানা গেছে।

সূত্র: বিবিসি।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী