ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে যে কথা হলো জেলেনস্কির

বিদেশ ডেস্ক
১৩ মার্চ ২০২২, ০৯:০০আপডেট : ১৩ মার্চ ২০২২, ১৩:২৮

রাশিয়ার সঙ্গে যুদ্ধ অবসানে শান্তি আলোচনায় বসতে করণীয় নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেন্নেতের সঙ্গে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক টুইট বার্তায় জেলেনস্কি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। রবিবার (১৩ মার্চ) প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

চলমান সংঘাত বন্ধে সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ-এর ইচ্ছে পোষণ করেন জেলেনস্কি। কিন্তু তাতে ক্রেমলিন থেকে কোনও সাড়া পাওয়া যায়নি। তবে উত্তেজনা নিরসনে সীমান্তবর্তী বেলারুশে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে তিন দফায় আলোচনায় হয়েছে। এছাড়া তুরস্কেও দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠক হয়। যদিও উল্লেখযোগ্য অগ্রগতি ছাড়াই আলোচনা শেষ হয়েছে।

সংকট উত্তরণে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে যোগাযোগ করে যাচ্ছেন জেলেনস্কি। এরই ধারাবাহিকতায় ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়। পরে এক টুইটবার্তায় তিনি বলেন, ‘রুশ আগ্রাসন এবং শান্তি আলোচনা নিয়ে ইসরাইলের প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের নিয়মিত কথা হচ্ছে। সাধারণ মানুষের ওপর দমন-পীড়ন অবশ্যই বন্ধ করতে হবে’। 

প্রেসিডেন্ট জেলেনস্কি টুইটে আরও লিখেন, ইউক্রেনের অবরুদ্ধ মেলিটোপাল শহরের মেয়রকে মুক্ত করতে বেন্নেতের কাছে সহযোগিতা চেয়েছেন তিনি। রুশ বাহিনী তাকে অপহরণ করেছে বলে অভিযোগ ইউক্রেনের।

এদিকে এক সংবাদ সম্মেলনে ভলোদিমির জেলেনস্কি দাবি করেন, শনিবার প্রায় ৫০০ থেকে ৬০০ রুশ সেনা ইউক্রেনীয় বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রথম ১৭ দিনে প্রায় ১৩শ’ ইউক্রেনীয় সেনা নিহতের কথাও জানান জেলেনস্কি।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ইরান যুদ্ধ এখনও শেষ হয়ে যায়নি, দাবি নেতানিয়াহুর
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম