বিষ প্রয়োগের খবর তথ্যযুদ্ধের অংশ: ক্রেমলিন

বিদেশ ডেস্ক
২৯ মার্চ ২০২২, ১৬:৫৪আপডেট : ২৯ মার্চ ২০২২, ১৬:৫৬

শান্তি আলোচনার সময় রুশ ধনকুবের রোমান আব্রামোভিচের ওপর সন্দেহভাজন বিষ প্রয়োগের ঘটনার সঙ্গে বাস্তবতার কোনও সম্পর্ক নেই বলে দাবি করেছে ক্রেমলিন। রাশিয়ার দাবি তথ্যযুদ্ধের অংশ হিসেবে এই খবর ছড়ানো হয়েছে।

এই মাসের শুরুতে ইউক্রেন-বেলারুশ সীমান্তে শান্তি আলোচনায় রুশ ধনকুবের রোমান আব্রামোভিচ এবং ইউক্রেনীয় প্রতিনিধিদের ওপর বিষ প্রয়োগের অভিযোগ ওঠে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানায়, এই মাসের শুরুতে এক বৈঠকের পর সন্দেহজনক বিষ প্রয়োগে অসুস্থতার লক্ষণ দেখা দেয়। ইউক্রেনে রুশ আক্রমণ বন্ধে মধ্যস্থতা করতে ইউক্রেনীয় অনুরোধে সম্মত হন আব্রামোভিচ। তিনিসহ ওই বৈঠকে উপস্থিত ইউক্রেনীয় প্রতিনিধি দলের আরও দুই সদস্যও আক্রান্ত হয়েছেন বলে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে উল্লেখ করা হয়।

তবে মঙ্গলবার তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধি দলের মধ্যে শুরু হওয়া শান্তি আলোচনায় রোমান ইব্রামোভিচকে উপস্থিত থাকতে দেখা গেছে। তবে ক্রেমলিন জানিয়েছে, তিনি রুশ প্রতিনিধিদলের আনুষ্ঠানিক সদস্য নন।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ করে রাশিয়া। মস্কো এটিকে ইউক্রেনকে নিরস্ত্রীকরণ ও নাৎসিমুক্তকরণের বিশেষ সামরিক অভিযান হিসেবে বলে আসছে। কিন্তু ইউক্রেন ও পশ্চিমারা এটিকে উসকানি ছাড়াই পুতিনের আগ্রাসী যুদ্ধ বলে দাবি করছে।

সূত্র: বিবিসি

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম