ইউক্রেন তেলের ডিপোতে হামলা চালিয়েছে: রুশ গভর্নর

বিদেশ ডেস্ক
০১ এপ্রিল ২০২২, ১২:২২আপডেট : ০১ এপ্রিল ২০২২, ১২:২৪

রাশিয়ার শহর বেলগোরোড এর আঞ্চলিক গভর্নর অভিযোগ করেছেন শহরের একটি তেলের ডিপোতে হামলা চালিয়েছে ইউক্রেনের সেনাবাহিনীর হেলিকপ্টার। টেলিগ্রাম চ্যানেলে গভর্নর ব্যাচেস্লাভ গ্লাডকভ বলেছেন, শুক্রবার সকালে এই হামলা চালানো হয়েছে। তবে ইউক্রেন এই হামলার দায় স্বীকার করেনি।

ইউক্রেনের দুইটি হেলিকপ্টার থেকে হামলা চালানোর পর তেলের ডিপোতে আগুন ধরে যায় বলে দাবি করেছেন গভর্নর ব্যাচেস্লাভ গ্লাডকভ। এই ঘটনায় দুই জন আহত হলেও তাদের জীবনের আশঙ্কা নেই বলে জানিয়েছেন তিনি।

রুশ গভর্নর জানিয়েছেন, দমকল কর্মীরা আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন। আশেপাশের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। মাত্র দুই দিন আগে ওই অঞ্চলের একটি অস্ত্র মজুত রাখা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে।

বেলগোরোডের তেলে ডিপোতে হামলার একটি ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ফুটেজটির যথার্থতা নিশ্চিত করা যায়নি।

বেলারুশের সংবাদমাধ্যম নেক্সটা ওই ফুটেজ প্রকাশ করেছে। এতে দেখা গেছে, বিশালাকার ধোঁয়া উড়ছে।

উল্লেখ্য, ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত বেলগোরোড শহর। ইউক্রেনীয় শহর খারকোভ থেকে এর দূরত্ব প্রায় ৬০ কিলোমিটার। ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর যে কয়েকটি শহরে প্রথম হামলা হয় তার মধ্যে খারকোভ একটি।

সূত্র: বিবিসি

/জেজে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী