এবার বেলজিয়ামের ১৯ রুশ কূটনীতিককে বহিষ্কার করলো ইইউ

বিদেশ ডেস্ক
০৬ এপ্রিল ২০২২, ০০:২৩আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ০০:৩২

বেলজিয়ামে থাকা ১৯ জন রুশ কূটনীতিককে বহিষ্কারের কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। কারণ হিসেবে ইইউ’র পররাষ্ট্রবিষয়ক প্রধান জোসেপ বোরেল ভিডিও বার্তায় বলেন, তারা কূটনৈতিক অবস্থার সঙ্গে পরিপন্থী কার্যকলাপে জড়িত। মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। 

জোসেপ বোরেল বলেন, ‘আমি ইইউ’তে রাশিয়ান ফেডারেশনের স্থায়ী মিশনের একাধিক কয়েকজন কর্মকর্তাকে কূটনৈতিক অবস্থার সঙ্গে পরিপন্থী কার্যকলাপে সম্পৃক্ত থাকায় এ পদক্ষেপ নিয়েছি’।

এই পদক্ষেপের ব্যাখা দিতে রুশ রাষ্ট্রদূতকে ইইউ'তে তলব করা হয়েছে বলেও উল্লেখ করেছেন পররাষ্ট্রপ্রধান জোসেপ বোরেল। এ বিষয়ে আর বিস্তারিত জানানি তিনি। 

একইদিন ইউরোপের আরও কয়েকটি দেশ গুপ্তচরবৃত্তি ও ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে রুশ কূটনীতিকদের বহিষ্কার করা হয়েছে। জার্মানি, ফ্রান্স, ইতালি ও ডেনমার্ক রাশিয়ার কূটনীতিকদের দেশত্যাগের নির্দেশ দিয়েছে। ফরাসি বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

মঙ্গলবার ডেনমার্ক জানায়, তারা কূটনৈতিক পরিচয়ে অবস্থান করা ১৫ জন রুশ গোয়েন্দা কর্মকর্তাকে বহিষ্কার করা হবে। তাদেরকে ডেনমার্ক ত্যাগের জন্য ১৪ দিন সময় বেঁধে দেওয়া হয়েছে।

একই দিনে ইতালি নিরাপত্তা উদ্বেগে ৩০ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে। পররাষ্ট্রমন্ত্রী লুইগি দি মাইয়ো এই তথ্য নিশ্চিত করেছেন। ইউক্রেনে রুশ অভিযানের শুরুর পর থেকে রুশ কূটনৈতিক বহিষ্কার অব্যাহত আছে ইউরোপের বিভিন্ন দেশে।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে