মারিউপোলে শেষ পর্যন্ত লড়াই চলবে: ইউক্রেনের প্রধানমন্ত্রী

বিদেশ ডেস্ক
১৮ এপ্রিল ২০২২, ০৯:০৮আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ০৯:১১

ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মারিউপোলে দেশটির প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে তুমুল লড়াই চলছে রুশ সেনাবাহিনীর। রাশিয়া দাবি করে আসছে বন্দর নগরী মারিউপোল এখন তাদের দখলে। এমন দাবি প্রত্যাখান করে ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস সিমিহল বলেছেন, মারিউপোলের প্রতিরোধ যোদ্ধারা শেষ পর্যন্ত লড়ে যাবে। এমনকি কৌশলগত শহরটির পতন হয়নি বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি।

সম্প্রতি ইউক্রেনের কিছু সেনা আত্মসমর্পণ করায় রবিবার বাকি ইউক্রেনীয় যোদ্ধাদের অস্ত্র রেখে দেওয়ার আহ্বান জানিয়েছিল রাশিয়া। তাও প্রত্যাখান করেছে কিয়েভ। কিছুদিন হলো ইউক্রেনের পূর্বাঞ্চলে হামলা বাড়িয়েছে রুশ বাহিনী। ডনবাসের দোনেস্ক এবং লুহানস্কে লড়াই তীব্র আকার নিয়েছে। ইউক্রেনীয় কর্তৃপক্ষ বলছে, বেসামরিক স্থাপনা টার্গেট করে বোমাবর্ষণ করছে শত্রুরা। 

মার্কিন সংবাদমাধ্যম এবিসি নেটওয়ার্ককে সাক্ষাৎকারে ইউক্রেনের প্রধানমন্ত্রী সিমিহল বলেন, রবিবার রাশিয়া ইউক্রেনের মারিউপোলে আত্মসমর্পণের যে সময় বেধে দিয়েছে তা প্রত্যাখান করা হয়েছে। তিনি বলেন, ‘মারিউপোলের এখনও পতন ঘটেনি। সুতরাং আমাদের সেনাবাহিনী, যোদ্ধারা শেষ পর্যন্ত লড়ে যাবে। এখন পর্যন্ত তারা মারিউপোলেই অবস্থান করছে’।

রুশ বাহিনী এই শহর অবরুদ্ধ করে ফেলায় এখনও লক্ষাধিক মানুষ আটকা রয়েছে। একদিকে রাশিয়ার বোমাবর্ষণ অন্যদিকে খাবার পানি, ওষুধসহ জরুরি প্রয়োজনীয় জিনিসের সংকটে মানবিক পরিস্থিতি চরমে পৌঁছেছে।

সূত্র: বিবিসি। 

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ইউক্রেনে রুশ হামলায় নিহত ৩, পাল্টা হামলা কিয়েভের
রুশ হামলায় ধ্বংস ১ কোটি ৩০ লাখ বই, সংকটে ইউক্রেনের সাহিত্য
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ
ঘূর্ণিঝড়ের শক্তি অর্জন করছে নিম্নচাপটি, কোথায় কখন আঘাত?
ঘূর্ণিঝড়ের শক্তি অর্জন করছে নিম্নচাপটি, কোথায় কখন আঘাত?
নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত
নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস উদযাপন করলো জেএমআই গ্রুপ
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস উদযাপন করলো জেএমআই গ্রুপ
সর্বাধিক পঠিত
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার