তুরস্ক হয়ে মস্কো ও কিয়েভ যাবেন গুতেরেস

বিদেশ ডেস্ক
২৪ এপ্রিল ২০২২, ১৭:৩১আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ১৭:৩১

জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস সোমবার তুরস্ক সফর করবেন। সেখান থেকে তিনি প্রথমে মস্কো ও পরে কিয়েভ সফর করবেন। মস্কো ও কিয়েভে তিনি যথাক্রমে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং পরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন। শনিবার জাতিসংঘের এক বিবৃতিতে একথা বলা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

সোমবার তুরস্কের রাজধানী আঙ্কারা পৌঁছাবেন গুতেরেস। এখানে তাকে অভ্যর্থনা জানাবেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান।

জাতিসংঘের ত্রাণ প্রধান মার্টিন গ্রিফিতস ১৮ এপ্রিল জানান, ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার মানবিক আলোচনায় তুরস্ক গুরুত্বপূর্ণ আয়োজক।

মহাসচিবের সহযোগী মুখপাত্র এরি কানেকো শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, মঙ্গলবার মস্কো সফর করবেন গুতেরেস। সেখানে তিনি পুতিনের সঙ্গে বৈঠক করবেন এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে মধ্যাহ্নভোজ করবেন। ইউক্রেনে শান্তি ফিরিয়ে আনতে করণীয় নিয়ে তিনি আলোচনার আশা করছেন।

শুক্রবার জাতিসংঘ আরও জানিয়েছে, বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা ও জাতিসংঘ সংস্থার কর্মীদের সঙ্গে মানবিক সহযোগিতা বাড়ানোর বিষয় নিয়ে কথা বলবেন।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী