রুশ হামলায় ওডেসা বিমানবন্দরের রানওয়ে অচল

বিদেশ ডেস্ক
০১ মে ২০২২, ১৩:১৪ আপডেট : ০১ মে ২০২২, ১৩:৪৭

ইউক্রেনের কৃষ্ণসাগরীয় ওডেসা বিমানবন্দরের প্রধান রানওয়েতে হামলা চালিয়ে অচল করে দিয়েছে রাশিয়া। ইউক্রেনীয় কর্তৃপক্ষের দাবি, রুশ বাহিনী শক্তিশালী মিসাইল হামলা চালিয়েছে।

শনিবার রাতে ভিডিও বার্তায় প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, 'নতুন রানওয়ে ধ্বংস হয়ে গেছে। তবে আমরা অবশ্যই এটিকে আবারও নির্মাণ করবো। কিন্তু ওডেসা কখনোই রাশিয়ার এমন আচরণ ভুলবে না’।

আঞ্চলিক কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপ থেকে মিসাইল ছোড়া হয়েছে। এই বিমানবন্দর আর ব্যবহার করা যাবে না।

ওডেসা অঞ্চলের গভর্নর ম্যাক্সি মার্চেকো দাবি করেন, 'রুশ বাহিনী ব্যালিস্টিক মিসাইল আঘাত হেনেছে। সৃষ্টিকর্তাকে অনেক ধন্যবাদ যে কেউ হতাহত হননি'।

হামলার ঘটনায় রাশিয়ার পক্ষ থেকে প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

গত বছরের জুলাইয়ে এই রানওয়ে উন্মুক্ত করা হয়। ওডেসা ইউক্রেনের তৃতীয় বৃহত্তম শহর।

সূত্র: আল জাজিরা।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
হুথি হামলার জেরে সৌদি আরবে ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ালো একাধিক এয়ারলাইন
মস্কোয় মার্কিন দূতেরা
রুশ হামলায় ইউক্রেনে তীব্র বিদ্যুৎ সংকট, ঘণ্টার পর ঘণ্টা অন্ধকারে দেশ
সর্বশেষ খবর
এমপির সংবর্ধনায় হাতাহাতি থেকে সংঘর্ষ, বিএনপি নেতা বহিষ্কার
এমপির সংবর্ধনায় হাতাহাতি থেকে সংঘর্ষ, বিএনপি নেতা বহিষ্কার
বিকালে শহীদ মিনারে বাসদের তৃতীয় কনভেনশন
বিকালে শহীদ মিনারে বাসদের তৃতীয় কনভেনশন
জনগণের প্রকৃত স্বাধীনতা রক্ষার দিন ৭ নভেম্বর: রিজভী
জনগণের প্রকৃত স্বাধীনতা রক্ষার দিন ৭ নভেম্বর: রিজভী
বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবা বিপর্যয়, ভোগান্তিতে হাজারো ব্যবহারকারী
বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবা বিপর্যয়, ভোগান্তিতে হাজারো ব্যবহারকারী
সর্বাধিক পঠিত
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
ভারত থেকে দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা: ১৪ জন গ্রেফতার
ভারত থেকে দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা: ১৪ জন গ্রেফতার
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা