ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে রুশ সেনার বিচার শুরু

বিদেশ ডেস্ক
১৩ মে ২০২২, ১৭:৫৮আপডেট : ১৩ মে ২০২২, ১৮:০৩

ইউক্রেন যুদ্ধের আড়াই মাস অতিবাহিত হয়েছে। দেশটিতে যুদ্ধাপরাধের অভিযোগে এই প্রথম কোনও রুশ বন্দির বিচারকাজ শুরু করেছে কিয়েভ। 

সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় গ্রাম চুপাখিভকায় গাড়ির জানালা দিয়ে ৬২ বছর বয়সী এক নিরস্ত্র ইউক্রেনীয়কে হত্যার অভিযোগ আনা হয়েছে রুশ সার্জেন্ট ভাদিম শিসিমারিনের বিরুদ্ধে। ইউক্রনে হামলার প্রথম সপ্তাহেই হত্যাকাণ্ডের শিকার হন ওই প্রবীণ নাগরিক।

পরবর্তীতে ২১ বছর বয়সী ওই রুশ যোদ্ধাকে আটক করে ইউক্রেনীয় সেনারা। তিনি ট্যাংক ইউনিটের দায়িত্বে ছিলেন। এ অবস্থায় শুক্রবার ভাদিমকে বিচারের মুখোমুখি হয়েছেন। তাকে আদালতে তোলা হলে সাংবাদিকদের ভিড় লক্ষ্য করা যায়। 

যুদ্ধের আইন ও রীতিনীতি সংক্রান্ত ইউক্রেনের ফৌজদারি অপরাধের শাস্তির ধারা অনুযায়ী তিনি যাবজ্জীবন সাজা পেতে পারেন।

সূত্র: আল জাজিরা।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী